কবিরা বোকা তাই খুঁজে সুখ কবিতায়
কতো কি খুঁজে পায় পুরোনা ছবিটায়।
সাদামাটা চোখে যাহা রসহীন ছাইপাশ
কবিরা সেখানেই খুঁজে ফেরে উচ্ছাস।
কবিদের ঘুম নেই ঘুমেও থাকে জেগে
কতো কি ভেবে মরে ভাবনার আবেগে।
কবিরা কবি তায় লিখে যায় লিখে যায়
আমিও কবি হবো খুব করে মন চায়।
আমারও মনে জাগে সেই চোখে দেখতে
চোখটা বুজে তবু ঘুমে জেগে থাকতে।
(মাত্রা ১৪/ অন্তমিল)
২৯.০৪.২০১৫/১০.৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


