ভোট যদি দিতে চাও দিতে পারো তবে
সেবাটা দিতে চাই নিতে তবে হবে।
ঠিক আছে ঠিক আছে তোমাকেইতো দেবো
সেবাটা সময়ে বুঝে শুনে নেবো।
আমাকেই দেবে যখন বাড়ি চলে যাও
কেন মিছে লাইন ধরে ভোট দিতে চাও!
প্রথমবার ভোটার হলাম দিতে মন চায় যে
তোমাকেই দেবো ভোট সবার সেরা ভাই যে।
এই নাও ব্যালট পেপার মারা আছে সীলটা
ইচ্ছে যতো ভোট দাও ভরাও এবার দিলটা।
ঠিক আছে বড় ভাই দিয়ে গেলাম ভোট টা
আহারে কি আজব হয়ে গেলো দেশটা!
(মাত্রা ১৪/ অন্তমিল)
২৯.০৪.২০১৫ / ১৫.২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


