
হাসিটা ঠোটে এসে টুক করে গিলতেই
ভাবলাম থাকনা ছেড়ে দেই ছেড়ে দেই।
না না ছাড়বোনা হাসিটাতো আমারই
হাসিটা জমা থাক সেটা খুব দরকারী।
হাসিটা চেপে রেখে ভাবলাম ঠিক আছে
মোচড়টা খেলাম তবে তলপেটের খুব কাছে।
না না ঠিক নেই ধরে রেখে হাসিটা
ছেড়ে দিয়ে বুঝলাম উবে গেছে ব্যাথাটা।
হাসি তায় ছড়া চাই সময়ের গোড়াতে
অসময়ে হাসি পেলে বলবেনা খাড়াতে।
হাসাহাসি করে তায় চলে যাক দিনটা
জীবনটা কেটে যাক তা ধিন ধিন তা।
০৪.০৫.২০১৫/১৩.০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


