আশেপাশে হর হামেশায় দেখছ নাকি লাশ!
ভুলেও কভু চোখ দিওনা দেখবে শুধু ঘাস।
আশেপাশে যদি কেউ গুম হয়ে যায়
বলতে হবে হতে পারে জানা শুনা নাই।
আশেপাশে পুলিশ এসে যদি খোঁজ করে
দিতে হবে ভো-দৌড় কলমা শাহাদাত পরে।
আশেপাশে কত কিছু হয়ে যাবে রোজ
তাই বলে সবকিছুর নিতে নাই খোঁজ।
আশেপাশের চিন্তা ছেড়ে নিজের ভাবনা দেখো
আপনি বাঁচলে বাপের নাম সেইটা মনে রেখো।
এই আমাদের আশেপাশের আজব পরিবেশ
মিথ্যা নয় সত্যি বলছি হিরক রাজার দেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


