সকাল বেলা বাকসো ছিলো খালি
দুপুর বেলা খাচ্ছিলো জোড়া তালি।
বিকাল বেলা বাকসো পুরে শেষ
লাগাও তালি আহা বেশ বেশ বেশ।
সন্ধ্যা বেলা ভোট গণনা শুরু
বসল চেলা চামুন্ডু আর গুরু।
গুণতে গুণতে হয়না তবু শেষ
লাগাও তালি আহা বেশ বেশ বেশ।
রাত গভীরে ফলাফলের খেলা
জিতল সবাই খাইনি কেউ ঠেলা।
যা হবার তাই হলো জানতো পুরো দেশ
লাগাও তালি আহা বেশ বেশ বেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


