# আহ্ ব্যথা উহ্ ব্যথা
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা
ব্যথা গিরায় গিরায়
মনে ব্যথা প্রাণে ব্যথা
ব্যথা শিরায় শিরায়।
আহ্ ব্যথা উহ্ ব্যথা
দেখো সাবধানে
মাথায় ব্যথা বুকে ব্যথা
ঠিক মাঝখানে।
হাতে ব্যথা পায়ে ব্যথা
হাটা চলা দায়
উঠতে ব্যথা বসতে ব্যথা
বল কোথা যায়!
আছে আছে ব্যথার ঔসুধ
পাড়ার গলির মোড়ে
একটা বড়ি খেলে নাকি
ব্যথা যাবে উড়ে।
নাই চেম্বার ডাক্তার সাহেব
নাইতো লিখাপড়া
ব্যথার ঔসুধ আবিষ্কারক
ভীষণ নাকি কড়া।
বোকার দল কিনতে থাকে
ব্যথা সারবে বলে
বাড়ে ব্যথা আশায় থাকে
যাবে কখন চলে।
নানার ব্যথা নাতির ব্যাথা
সারেনাতো আর
জাতির ব্যথা তথৈবচ
তেমনই সরকার।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন