একাত্তরে আটকে গেছে সব
সামনে শাপ পেছনে অভিসাপ
কোনদিকে যাই ডানে নাকি বামে
কোন দিকে মিলাই খাপে খাপ।
ইতিহাসের চলছে নতুন পাঠ
লিখছে সবাই যে যার মতো করে
পেছনে তাকানো নিষেধ সামনেও না
লিখতে না চাইলেও লিখায় ঘাড় ধরে।
ওরে বাবা! বাবা ছাড়া হয়কি সন্তান
বুঝলাম তবে মান্য করো খুব
তাই বলেকি নাওয়া খাওয়া ছেড়ে
হুস হারিয়ে থাকবি বেহুস, উজবুক।
ওই দেখ আকাশে ঘন মেঘ
বৃষ্টি হবার আগে ছাতা যোগাড় কর
নিজের ছাতা নিজেকেই ধরতে হয়
ভিজলে মিছে উঠবে ভীষণ জর।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




