ছড়ায় ছড়ায় রান্না।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাধতে আমার ভালো লাগে
রাধি আমি তায়
সময় পেলেই এটা সেটা
রান্না করা চাই।
গতরাতে ইচ্ছে হলো
কেবসা খাবো তাই
রেধে নিলাম খুশি মনে
সবাই মিলে খাই।
একটা মুরগী চারটুকরো
কেটি নিলাম আগে
চুলোয় দিলাম তেল মসলা
বিরানীতে যা লাগে।
বাড়তি দিলাম টমেটো পেষ্ট
ব্ল্যান্ডারে করতে হয়
খেতে লাগে হালকা টক
খুবই স্বাদময়।
তেল গরম মসলা গরম
চিকেন দিলাম ছেড়ে
মাঝে মাঝে কাঠি দিয়ে
দিলাম নেড়েচেড়ে।
সেই ফাঁকে চালটাকে
ধূয়ে রাখলাম পাশে
আধেক রান্না হলে এবার
চালের পালা আসে।
চাল দিয়ে নেড়েচেড়ে
দিলাম মেপে পানি
কি পরিমান দিতে হবে
আমরা সবাই জানি।
জালটা প্রথম বাড়তি হবে
উতরে গেলে তবে
ডিম করে আগুনটাকে
কমিয়ে দিতে হবে।
ঢাকনা দিয়ে ঢেকে রেখে
পঁচিশ মিনিট পরে
শুকিয়ে যাবে চালের পানি
ঘ্রানে যাবে ভরে।
হয়ে গেল কেবসা রান্না
এবার খাবার পালা
ছড়াটাও শেষ হলো
নিলাম বাসন থালা।

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন