- দুটি পথ দুই দিকে গেছে বেঁকে
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইনিয়েবিনিয়ে ছলেবলে
চাইছো তুমি যাবে চলে
অজুহাতের ডানায় চড়ে
নিজেকে লুকাও গহ্বরে
তোমার মামার সেই ছেলেটা
অনিচ্ছাতেও আংটিটা
মানিয়েছে বেশ লাগছে খুব
সূর্যটাও দিচ্ছে ডুব
সন্ধ্যা হলে যাবার তাড়ায়
চলো দু'জন দু'দিকে যাই।।
০১১২১ চেনা নাম্বার
ডায়াল হবেনা কখনো আর
তবুও হাতে মোবাইল এলে
চেনা সংখ্যায় আঙ্গুল চলে
বার্তা আসে বদ্ধ দ্বার
চেষ্টা করুন আর একবার
ইচ্ছে করেই তাকাই ফিরে
উষ্ণতা বাড়ে আমায় ঘিরে
ভালোলাগার প্রবল মায়ায়
প্রথম সেদিন দেখেছি তোমায়।।সেই প্রথম কলেজ ক্যাম্পাস
তারপর একই বাস
তখনো হয়নি জানাশুনা
সিকেই তোলে পড়াশুনা
চোখাচোখি করে মাস
করেছি কতো হাসফাস
পরিচয়টা আরো পরে
বই মেলার চত্বরে
বলেছিলাম ফোচকা খাওয়া যায়
তুমিও বললে চলো যাই।।
দ্বিধা তোমার ছিল জানি
ভেবেছিলাম গড়াক পানি
গড়াতে গড়াতে অনেক দূর
অনেক গান অনেক সূর
গাইতে গাইতে হচ্ছি পার
বললে তুমি এবার ছাড়
ছেড়েই দিলাম যাও তবে
ফসকা গেরোয় কে রবে?
যেতে চাইছো হোক তায়
চল দু'জন দু'দিকে যাই।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন