শীম পাতায় রোদের মায়া বাতাসে ফুল দোলে
উঠানে ছড়ায়ে ধান গুনগুনিয়ে গায় গান
বন্ধুর বাড়ী ওপারে শঙ্খ নদীর কুলে।
নদীর পানি কলকল নৌকার পাল তুলে
মুখে দিয়ে মিষ্টি পান মাঝি গায় বন্ধুর গান
আলতা স্নো লাল ফিতা বাঁধবা নাকি চুলে।
নারিকেলের পাতায় পাতায় বাবুই বাসা ঝুলে
ঠোটে আনিয়া খড় বাঁধে আপন ঘর
বেনারশি শাড়ী ব্লাউজ যতনে রাখি তুলে।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



