ফুটবল গেছে ব্যকফুটে ক্রিকেটের জোয়ারে
সরকার যখন মারকুটে সুশীলরা খোয়াড়ে।
খাজনা দেবনা চিরকুটে গায় জোর গলায় গান
আগ্রাসনে বারবার ফোসেছে এই বাংলার প্রাণ।
বায়ান্নতে যায়নি করা প্যাকেট বন্দি
সালাম রফিকদের রক্ত রুখে দিয়েছে ফন্দি।
একাত্তুরে আবার ফুটলো যখন কড়াই
এই বাংলা জানে জীবন বাজির লড়াই।
দু'হাজার পনেরোতে এসে বলবো কি আর
রক্তে কেনা স্বাধীনতায় নাই ভোটের অধীকার
লুংগিতে দিযেছি গীট আবার লাগুক রক্ত যতো
এই বাংলা প্রাণ দেবে তবু হবেনা পদানত।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



