সেকি বুঝে! অসময়ে কেন খুঁজি নোট খাতা
নোট খাতার পৃষ্ঠা ষোল এঁকে দিলাম ফুল পাতা
সেকি খোঁজে পাতায় পাতায় আমার আদর মাখা
নোট খাতার ভাজে ভাজে আছে গুজে রাখা।
সেকি বুঝে পৃষ্ঠা উনিশ, একুশ, আঠাশ এর কোনায়
পান পাতা একে দিলাম হৃদয় মমতায়
সেকি দেখে খুলে নোটা খাতা কি আছে রাখা
পৃষ্ঠা আট ছেড়া কেন? পৃষ্ঠা বার প্রজাপতি আঁকা।
সেকি বুঝে! নাকি বুঝেও বুঝেনা দ্বীধা সংকোচ মনে
নোট খাতা আর গোপন থাকলনা জানল জনে জনে
সেকি বুঝে শীতের শেষে গাছের পাতা কেন ঝরে
বসন্ত দেয় নাড়া বুঝেও বুঝেনা সে বুঝায় কেমন করে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



