ছোট্ট বেলায় অসুখ হলে মা থাকতো পাশে
বলতো আহা কতো কষ্টে শুকনো কাশি কাশে।
বাসক তুলশির পাতার রশ চিনি দিয়ে গুলে
খেয়ে বাবা শুয়ে থাক হাত বোলাতো চুলে।
এখন আমার অসুখ হলে দেখার যে কেউ নাই
মা গিয়েছে অচিনপুরে মাকে কোথায় পাই।
জরের ঘোরে ডাকি মাকে মা মা মা মা
তোমার ছোঁয়া না পেলে আর ভালো হবো না।
বি.দ্র. পানির অভাবে বাংলাদেশের নদনদীগুলো শুকিয়ে যাচ্ছে আর সর্দি প্রভাবে আমার চোখ দিয়ে পানি গড়াচ্ছে..........
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




