টুম্পার ঘুমপায় যখন সে পড়াতে
খেলাতে মজলে পারেনা কেউ নড়াতে।
মুখভার টিচার পড়া যখন ধরছে
মেজাজটা বিগড়ে ছড়টাও পড়ছে।
টুম্পার লাগে ভালো খেতে খুব মিষ্টি
পাওয়ারী চশমায় দেখে দূর দৃষ্টি।
বড় হলে হবে সে ইয়া বড় ডাক্তার
কেটে পেট শেলাবে ঘরকুনো ব্যাংটার।
টুম্পার বান্ধবী রুম্পা নাম তার
ঝগড়া লেগে গেলে টানপড়ে কানটার
এই রোদ সকালে বিকালে মেঘ ঝরছে
দু'জনে হেসেখেলে দিন পার করছে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



