
ইচ্ছে জাগে তিন চাকার ভ্যান
ফেরি করে ঘুরবো শহর গ্রাম
বেঁচাবিক্রি করাই হবে কাম
রাত্রি জেগে নিত্য নতুন প্ল্যান।
বেঁচবো বই, খাতা, ডায়েরী কলম
জুতো জামা কিংবা শীতের শাল
প্রথম প্রথম হাসুক লোকপাল
সবার আগে বেঁচে দেবো অহম।
চোর কিংবা ডাকাত নইতো আমি
নিজের কাজটা নিজেই করে খাবো
প্যাডেল ঘুরে যতদূর পারি যাবো
বুঝুক লোকে ছোট কাজটাই দামি।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



