
বনে যাদের বসবাস তারা কিছু বলেনা
উন্নতির জোয়ারে কারো কারো চলেনা।
রামপাল জপে যারা পেছাতে চাও দেশটা
বুঝি সব তলে তলে ভাগ পাবার চেষ্টা।
সুন্দরবন ঘুরে এলাম বাঘ মামা বেশ আছে
হরিণটাও কাছে এলো বানরটা ছিল গাছে
শেয়ালের এক দাবী বিদ্যুতের ভাগ চাই
বাকীসব একজোট দাবীদাওয়া একটাই।
বিদ্যুতের আলোতে সাঁজিয়ে দেব বনটা
আলোর ঝলকানিতে ভরে যাবে মনটা
পশুপাখী গাছপালা বিদ্যুৎ চাইই চাই
কতোকাল আঁধারে ডুবে থাকি বল ভাই।
তবু যারা লংমার্চ আন্দোলনের হুমকি
আদর সোহাগে টেনে দেব তবে চুম কি?
উন্নয়নে বাঁধা এলে সইবেনা সরকার
শুভকাজে দু'চারটা নরবলী দরকার।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৬ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




