লোক দেখানো হাসিটা যতোই হাসো হা করে
বুঝবে সবে হাসছে লোক চালাকিটা ঠিক ধরে।
নিজকে নিজ চতুর ভেবে মনেমনে মনকলা
যতই মিছে ভান করো কাজ হবেনা সেই ছলা।
তারচে বরং সত্য বল মিথ্যা সব দাও ছুড়ে
বলবে সবে ভালো আর বাসবে ভালো মন জুড়ে।
আজকে থেকেই যাক তবে মিথ্যা বলার এই স্বভাব
দেখবে সব লাগছে ভালো সত্য বলার এই প্রভাব।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


