মুখে তার ফোটে বোল ডাকে 'মা' 'মা' বলে
উনুনে গরম জল ধোঁয়া চোখে মুখে
হামাগুড়ি দিয়ে শিশু কোথা যায় চলে
দৌঁড়ে এসে বুকে টেনে বিপদটা রুখে।
চিঠি আসে চোখে ভাসে দেখে রোজ ছবি
প্রবাসে বাবা তার গিয়েছে সেই কবে
অরুচি আর যেন পানসে লাগে সবি
অপেক্ষার দিন যায় কবে ছুটি হবে।
খেলনা বাঁশী কতোকী কেনা হল সারা
বন্দী খাঁচার তালাটা হলো বুঝি ছাড়া।
শিশু ডাকে বাবা বলে কাঁধে চড়ে রোজ
কেটে যায় দিনরাত হেসেখেলে পার
সুখের দিনগুলি আসুক বারবার
কানামাছির খেলা এক হারায়ে খোঁজ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




