১.
ধনি গরীব নাই ব্যবধান নির্বাচনের আগে
সবার দ্বারে ঘুরছে নেতা ভোট ভিক্ষা মাগে
চাচা, মামা, খালা
পালা সবাই পালা
এমন সেবা দিচ্ছে নেতা আমজনতা ভাগে।
২.
যাচ্ছে ক্ষয়ে তালে লয়ে মূল্যবোধের মাত্রাটা
নিচ্ছি মেনে জেনেশুনে নৈরাজ্যেরই যাত্রাটা
খাচ্ছি মাল
হচ্ছি টাল
দিচ্ছি ভোট করছে লুট নির্বাচিত ফাত্রাটা।
৩.
খাটের নিচে ব্যলট বাকসো লজ্জ্বা কোথায় ধায়
ঘুমের মাঝে ইনু পাগলার লুঙ্গি কোথায় যায়!
আয় ছেলেরা
আয় মেয়েরা
কলা গাছে কূল ধরেছে দেখবি যদি আয়।
৪.
কাঠালের পাতা পেলে ছাগলের খায় খায়
গাধাও ঘোড়া খাবে যদি সে বাগে পায়
দেখ দেখ
দেখে শেখ
মূর্খের হাতে টাকা এলে উপদেশ বেড়ে যায়।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




