
নিজেকে আড়াল করে কী এমন সুখ
খুঁজে পায় লজ্জাবতী; শামুক যেমন
খোলশে গুটিয়ে রাখে নিজেকে তেমন
লজ্জা আবরণে ঢেকে রাখ দেহ মুখ।
নদীর জলের মতো ছলছল চোখ
গুলো আমার মনের ভেতর কেমন
যেন এক দ্বন্দ্ব জাগে আর সেই মন
পেলাম কোথায় যার চিবুক উন্মুখ।
বিনা উন্মোচন সেই প্রহেলিকা তবু
সিমেন্ট বালির শক্ত জমাট গাঁথুনি
আমাদের সংসার; কৃতজ্ঞতা প্রভু
কিছু মানব রহস্য উন্মোক্ত রাখনি।
প্রিয়তমা সাধ্য নেই জানি তবু হায়
একবার যদি সেই ভেদ ছুঁতে পাই।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




