
ব্লগার যারা লিখে ফাইন জ্ঞানে গুণে সেরা
কারো আগে পিছে নাই দেয়না কোন প্যারা।
কমেন্ট করলে দেয়না জবাব চুপটি মেরে রয়
অন্যের পোষ্টে যায়না কভূ যেন ভূতের ভয়।
ঠিক করেছি আমিও তবে থাকবো চুপ মেরে
যা লিখেছে পড়ব তবে কমেন্ট হবেনা ঝেড়ে।
তবেই তাদের বোধ হবে আর দম্ভ হবে সার
মনের দুঃখে ব্লগের খাতায় লিখবেনাতো আর।
দু'দিন বাদে আসবে ফিরে দেখে নিও পরে
দু'চার কমেন্ট করবে তখন গিয়ে অন্যের ঘরে।
বউটা যেমন রাগ করে আর ওপাশ ফিরে থাকে
বরটা যখন নাক ডাকে আর চায়না ফিরে তাকে।
ঠিকই বউ চিমটি কাটে হঠাৎ থেকে থেকে
এভাবেইতো ঘর সংসারে প্রীতি আসে ঝেকে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


