somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিতান্তই একান্ত

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপিষ শেষে তিনটা টিউশানি করে রাত এগারটায় বাসায় ফেরা। আগে টুকটাক রান্নার এক্সপেরিম্যান্ট চালাতাম এখন সময় আর কিচেন না থাকাতে সেটা আর করা হয়না। ঘর চেন্জ হবার পর নতুন ঘরে বিশাল কিচেন পেয়ে ভালই লাগছে যদিও রান্নার সময় পাচ্ছিনা। যাই হোক, অন্যের কল্যানে রেডিমেড খাচ্ছি আর খাবার ফাঁকে ইউটিউব, ফেইসবুক, ব্লগ চলছে। ইদানিং লেখা হয়না, দেশ ও রাজনীতি ঘুরপাক খায় সারাক্ষণ, বাংলাদেশে বর্তমান রাজনীতি নিয়ে সেই রকম হতাশায় আছি যদি আমি নিশ্চিত এমন অবস্থা খুব বেশীদিন চলবেনা। মানুষে আয়ু বড়জোড় একশ বছর, তার আগেই বুড়ো বা বুড়ি হয়ে গেলে ক্ষমতা কমতে থাকে। ইদানিং এরশাদের একটা ছবি ফেইসবুকে খুব শেয়ার হচ্ছে, সেটা দেখে মনে হয় একপা কবরে ইতিমধ্যে চলে গেছে। খালেদাও হয়তো বন্দী অবস্থায় চলে যাবেন। বাকীরা বেঁচে থাকুক যতদিন থাকা যায়।

সে যাই হোক। দেশের সংবাদপত্র, টকশো এসবের প্রতি বিশ্বাস উঠে গেছে পুরোদমে। একটা দেশের এতোগুলো শিক্ষিত শ্রেণী কী করে টাকার কাছে এভাবে নির্লজ্ব বিক্রি হয়ে যায় ভাবতেই গা শিউরে উঠে। ভাবলাম খেলার খবর শুনি। আমার কাছে বাংলাদেশের ক্রিকেট খেলার খবর শুনতে দারুণ লাগে। ক্রিকেট এর সাংবাদিক এবং রিপোর্টাররা এই শিল্পটাকে অনন্য দারুণ উচ্চতায় নিয়ে গেছেন। প্রত্যেকটা চ্যানেল এর রিপোর্টাররা দারুণভাবে উপাস্থান করছে প্রতিদিন, প্রতিদিনকার ক্রিকেটের খবরগুলো। আমার গর্ববোধ হয় এই ভেবে যে, দেশের ক্রিকেটের উন্নতির সাথেসাথে তার সাংবাদিকতাও সমানতালে এগিয়ে যাচ্ছে।

মেরাজ এর রাজশাহি কিংস, সাকিব এর ঢাকা ডাইনামেটস কে হারিয়ে দিয়েছে। অপ্রতিরোধ্য ঢাকা প্রথম হারের স্বাদ পেল মেরাজ রাজশাহির কাছে। খবরটা শুনতে ভালই লাগছিল, মেরাজ এর মতো এমন নবিন প্লেয়ার নেতৃত্ব দিচ্ছে একটা দলের এবং ভালই করছে। তবে আমার একটা জায়গায় খটকা লাগল। ঢাক কেন হারল? লো স্কোরিং ম্যাচ। রাজশাহির ১৩৬ এর জবাবে ঢাকার সংগ্রহ ১১৬। হারতেই পারে অবাক হবার কিছুই নেই। কিন্তু আমার সন্দেহটা লাগল অন্যখানে। রাজশাহি একটা চমক দিয়ে মাঠে নেমেছে। তারা তাদের জার্সিতে নিজেদের মায়ের নাম লিখে খেলতে নেমেছে আর জয়টা উপহার নিজেদের 'মা' কেই।

রাজনীতিটা এখানেই। সম্প্রতি নির্বাচনে সরাসরি ভূমিকা রেখেছে মাশরাফি আর সাকিব। আর তাদের অনুসরণ করেছে মেহেদি। হয়তো ভবিষ্যতের কেরিয়ার ধরে রাখার জন্য এমনটা না করেও উপায় নেই। ঢাকার এই হারটা সেখা্নেই। আমরা আমরাইতো। 'মা' এর নাম লিখে খেলতে নেমেছে, তাদের হারা কী ঠিক হবে? আর যেখানে দুই অধিনায়কই আওয়ামি ক্রিকেটার। শুতরাং নিজেদের মধ্যে বোঝাপড়াটা আগেই হবার সম্ভবনা বেশী। একটা ম্যাচে হারলে ঢাকার সমস্যা হবেনা, ওদিনে মেহেদির জন্য সুবিধা হবে আর মাকে উৎসর্গ করার প্রক্রিয়াটাও সফল হল। এটা নিশ্চয় অনেকের চোখে পড়বে, বিশেষ করে রিপোর্টারদের। তবে সময়টা যখন গণতন্ত্র কমকম উন্নয়ন বেশী বেশী তখন এসব নিয়ে রিপোর্ট করা বিপদ টেনে নিয়ে আসা। আমারওতো ভয়ভয় লাগছে। তবুও লিখলাম। নিতান্ত্রই একান্ত।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×