somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ অপিষে কাজ একটু কম, প্রোডাকশান কমিয়ে দিয়েছে.......

০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাসে একবার বেড়াতে যাই শ্বশুরের বাসায়। আমার কর্মক্ষেত্র থেকে খানিকটা দুরে। আমার গাড়িটা লক্কর ঝক্কর হয়ে গেছে আর চালাইনা। মাসের কোন এক বৃহষ্পতিবার জব শেষ করে চলে যাই, শুক্র বা শনিবার ভোরে চলে আসি। গত বৃহষ্পতিবারও গেলাম। যাবার সময় কলিগ এর সাথে গেলাম, পথে নামিয়ে দিল, দুজনের পথ যতটুকু অভিন্ন ছিল ততটুকে সাথে গেলাম, পরে নামিয়ে দিল, আমি হাঁটতে লাগলাম একটা জুতসই জায়গায় গিয়ে গাড়ি ধরার জন্য। ওভার ব্রিজের নিচ দিয়ে হাঁটছি। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে শা শা করে।
এক সওদি গাড়ি থামিয়ে বলল উঠ। উঠলাম। বলল কই যাবা? বললাম জায়গার নাম। আমি ভাবলাম ভাড়া মারবে কিন্তু না। সে বলল আমি সোজা যাব, যতটুকু তোমার পথ ততটুকু চল। ঠিক আছে বললাম। সে বলল হাটছ কেন এখানে? বললাম কলিগ নামিয়ে দিয়েছে, টেক্সি নেব তায়। সেও পথে নামিয়ে দিল। টুকটাক কথা হল।

আরবদের এই অভ্যাসটা আছে, কেউ বিপদে আছে দেখলে এগিয়ে আসে, বিশেষ করে পথে। আমার হাঁটার স্টাইল দেখে সে ধারণা করেছে হয়তো কোন বিপদে আছে। আরবনা তাদের ঘরের বাউন্ডারী ওয়ালের সাথে ঠান্ডা পানির ব্যাবস্থা করে রাখে, যাতে করে পথিক এর পিপাসা পেলে পান করতে পারে। আমি কাতারে থাকা কালিন একবার গাড়ি হিট হয়ে সাইড করে দাঁড়িয়ে ছিলাম, এক আরব গাড়ি থামিয়ে আমাকে এক কেইস পানি দিয়ে কিছু না বলে চলে গেল, সে বুঝতে পেরেছে আমার এখন এটাই লাগবে।

মাস ছয় আগে একই পথে আমার গাড়ি হিট হয়ে গিয়েছিল, আমি রাতের বেলায় ঘাবড়ে গেলাম, এখন কী হবে? গেরেজ পর্যন্ত যেতে পারলে একটা উপায় করা যাবে। এক আরব (সে সওদি ছিলনা অন্য আরব, কালো বর্ণের ছিল) গাড়ি থামিয়ে আমার গাড়ি চেক করে, ওর গাড়ি থেকে পানি এনে গেরেজ পর্যন্ত যাবার ব্যাবস্থা করে দিয়েছিল। সেদিন খুব ভাল লেগেছিল ওনার ব্যাবহারটা।

ছবিতে এক আরব মহিলা, একটু আগে পরিচয় হল গুগলে সার্চ করতে গিয়ে। আমাকে সে চিনেনা, আমিও তাকে। আরব মহিলারা আবায়া বা বোরকার সাথে এমন শৈল্পিক উপায়ে মুখ ঢেকে রাখে। আমাদের প্রধানমন্ত্রী উমরা হজ্জ পালন করতে আসছে, ওনিও আবায়া বা বোরকা পড়েছে, ওনাকে কেউ একজন এমনভাবে সাজিয়ে দিলে মন্দ হয়না, দেখতে ভাল লাগবে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×