somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিড়িয়াখানা (অণুগল্প)

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাড়িতে উঠার আগেই আমার একটু সন্দেহ হয়েছিল। এই প্রথম ঢাকা শহর এলাম, চেনাজানা পরিচিত কেউ নেই। একটা বিশেষ কাজে এসেছিলাম রাতের ট্রেনে ফিরে যাব। পুরোটা দিন কী করা যায় ভাবতে ভাবতে ভাবলাম চিডিয়াখানা ঘুরে আসি। দেখাও হল সময়ও পার হল। গাড়িতে উঠে কেমন যেন অস্বস্থি লাগছে। ড্রাইভারকে সুবিধার মনে হচ্ছেনা। সারাক্ষণ মোবাইলে কথা বলছে। বারবার মনে হচ্ছে মাঝপথে দুইপাশে দুই প্যাসেঞ্জার তুলে আমার কাছে যা আছে সব ছিনিয়ে নেবে। নিউজ পত্রিকায় এমন ঘটনা প্রায়ই দেখি, ঢাকাতে খুব বেশী হয়, বিশেষ করে সিএনজি অটো রিকশায়।

ভয় কাটানোর জন্য ড্রাইভার এর সাথে আলাপ জুড়ে দিলাম। ভাই আপনার নাম কী? বাড়ি কোথায়? ইত্যাদি। সেও প্রশ্নের জবাব দিচ্ছে কিন্তু মন থেকে বলছে সেটা বুঝা যাচ্ছেনা। প্রশ্ন করলে জবাব দিচ্ছে এবং সেটা কেমন যেন মন ভারভার ভাব নিয়ে। কথা বলে জানা গেল গ্রামে তার মুদি দোকান ছিল এবং বেশ ভালই চলছিল। দুই মেয়ে। বড়জন চতুর্থ শ্রেণীতে পড়ে আর ছোটজন মাত্র নয় মাস।

গুণেগুণে সাতটা বছর পার হল সে ঘরছাড়া। রাজনীতি করত। প্রতিপক্ষ দল এখন ক্ষমতায়। তার নিজের দোকানটা ভেঙ্গে দেবার পর পরিবারও পাঠিয়ে দিয়েছিল শ্বশুর বাড়িতে। এখনো সেখানে আছে। মাসে একবার গিয়ে দেখা করে আসে। নিজের এলাকায় যাওয়া নিশেধ। কালভদ্রে কোন কাজে গেলেও চুপিসারে চলে আসে। ঢাকায় এসে প্রথমে রিকশা চালিয়েছিল, পরে সিএনজি অটোরিকশা চালনা শিখে। ভেবেছিল এবারের নির্বাচনের আগে ফিরে যাবে ঘরে, কিন্তু মনে হয়না যাওয়া সম্ভব হবে, পরিস্থিতি সুবিধার নয়।

কথাগুলো শুনছিলাম মন দিয়ে, আবার কল আসল তার মোবাইলে। ওকে ওকে জি জি টাইপ কিছু কথাবার্তা। তারপর গাড়ি সাইড করল। আমাকে বলল ভাই নামেন চলে আসছি। তায় নাকি বলে আমিও নেমে ভাড়া দিতে যাব এমন সময় ওনি বলে উঠলেন, না ভাড়া লাগবেনা। আপনার সাথে কথা বলে ভাল লেগেছে, ভাড়া নেবনা। কিন্তু চিড়িয়াখান দেখছিনা, কোথায় জিজ্ঞেস করতেই বলল রাস্তার ওপারে। সে চলে গেল কিন্তু আমি পড়লাম এক ঘোরের মধ্যে। জায়গাটা কেমন চেনাচেনা মনে হচ্ছে। রাস্তার ওপারে তাকাতেই দেখি সংসদ ভবন। তাইতো, ভাবছি চেনাচেনা লাগছে কেন! টিভিতে কতোবার দেখা হয়েছে জায়গাটা।

রাস্তা পার হতেহতে ভাবছি, সে কেন এখানে নামিয়ে দিল! ভাড়াও নিলনা। আমিতো যেতে চেয়েছি চিড়িয়াখানা, সে কেন আমাকে সংসদ ভবন এলাকায় নামিয়ে দিল.....


(অণুগল্প লেখার চেষ্টা কিন্তু হয়ে উঠেনি)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×