somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি কথা বলতে গেলে, লেখার কাজটা খুবই ঝামেলাপূর্ণ। মনে হয়, মাথার ভিতর চিন্তাভাবনাগুলো ত্রিমাত্রিকভাবে থাকে। তাই যেভাবেই উল্টাও না কেন, বদলাবে না। কিন্তু লিখতে গেলে তাকে বানাতে হবে সরলরেখার মতো। তা না হলে পাঠককে বুঝানো মুশকিল। তাই বলে, পাঠকদের আমি ছোট করছি না। আমার মনে হয়েছে, আমাদের চিন্তাধারা ব্যক্ত করার প্রক্রিয়াটা ত্র“টিপূর্ণ। আর এজন্যই, অনেক চিন্তাশীল, ভালো সাহিত্যিক নন; আবার অনেক সাহিত্যিক আদৌ কোন চিন্তাশীল ব্যক্তি নন।
যাই হোকÑ আজকে আমি সত্য নিয়ে কিছু কথা বলতে চাই।

তিনটি কাল বা সময়ের কথা আমরা জানি। অতীত, বর্তমান ও ভবিষ্যত। মূলত, আমরা এই স্রোতে ভাসছি। ভেসে যাচ্ছি। অর্থাৎ একদিন হারাতে হবে। কিন্তু আমাদের কোন বিকার নেই। আমরা কোথা থেকে এসেছি জানি না, কোথায় যাবো তাও জানি না। আর এজন্যই হয়তো দশ বছর আগে যা ছিলাম, আজ আমি তা নই। দশ বছর পরে আরো অন্যরকম হবে। কিন্তু আপনাদের কি মনে হয়, মূল সত্য এটাই?
হ্যা, এইবার প্রশ্ন আসবে, মূল সত্যটা তাহলে কি? এই মূল সত্যের অন্বেষন করাটাই সবচেয়ে ঝামেলা। এজন্যই ‘দান্তে’ কে ইতালির তরুনীরা পাগল বলল আর অ্যাপোলোর ডেলফি থেকে স্বীকৃতি পাওয়া সক্রেটিস ষড়যন্ত্রের শিকার হলো। কিন্তু সত্যিকার অর্থে কে জিতল? সময়ের স্রোতও এই সত্যান্বেষীদের ভাসাতে পারল না। মনে হচ্ছে, আমাদের মাথার জট কিছুটা খুলতে শুরু করেছে।
এখানে দুটো দল। একদল স্রোতে ভেসে যাচ্ছে, আরেকদলকে স্রোত ভাসাতে পারছে না। সময়ের গন্ডি পেরিয়ে তারা ‘মহাকাল’ এ প্রবেশ করেছে। যেখানে কোন অতীত, বর্তমান কিংবা ভবিষ্যত নেই। সবাই মিলে একটি ব্যক্তিত্ব , যার চিন্তাধারা বিভিন্ন। অনেকটা আতশবাজির মত, উৎস একই অথচ নি:স্বরিত হচ্ছে বিভিন্নধারায় এবং চিরস্থায়ীভাবে।
এখন হয়তো চারিদিকে রব উঠবে, আমরাও সত্যোন্বেষী হতে চাই, মহাকালে পা রাখতে চাই। অবশ্যই। আপনি স্বাগতম। কিন্তু তার জন্য কি আপনি প্রস্তুতি নিয়েছেন? যদি প্রশ্ন করা হয়,আপনার ২৫ কিংবা ৩০ ন্ত যা শিখেছেন, সবই কি ঠিক? একটু চিন্তবছর বয়স পর্যায় পড়ে যাবেন। কারণ, আপনি যা জানেন, তার অনেক কিছুই ভুল। মিথ্যা। যা দেখেছেন, তার সবকিছুই কি ঠিক? না, সব ঠিক নয়। তাই র‌্যাবো বলেন “হয়তো দেখছি তারে, লোকে যারে বলে দেখা যায়।” কিন্তু এর মধ্যে তো কোন সমাধান নেই। তাহলে সমাধানটা কোথায়? নতুন করে সব শিখতে হবে। কিন্তু কিভাবে? তাই এখন চলে আসে ইতিহাস পর্যালোচনার কথা। একেকজন এক একভাবে চেষ্টা করেছেন। আপনি যেকোন পদ্ধতি গ্রহন করতে পারেন। অথবা নিজেও একটি পদ্ধতি তৈরি করতে পারেন। ব্যক্তিগতভাবে আমার কাছে 'দেকার্ত’ এর ‘ডিসকোর্স অন মেথড’ ভালো লেগেছে। জ্ঞানের পদ্ধতি বিষয়ক পর্যালোচনার ব্যাপারটি যতটা কঠিন মনে হচেছ, আসলে ততটা কঠিন নয়। শুধুমাত্র আপনাকে শুরু করতে হবে। বাকিটা প্রকৃতির নিয়মেই চলবে, সেখানে আপনি অবিচেছদ্য অংশ হিসাবে থাকবেন।...(চলবে)
-সাদী
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×