somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখি টিভির "সম্পর্ক" আর ব্লাউজবিহীন মুক্তিযুদ্ধ

২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


………….. সকালে পিসিতে অভ্র’র নতুন ভার্সন ডাউনলোড করতে দিয়ে গেলাম একটু টিভি দেখতে। অনেকদিন হইছে টিভি দেখিনা। তো চ্যানেল উল্টাইতেসি, চোখে পরলো বৈশাখী টিভি’র এক নাটকের ট্রেইলারের উপর।নাটকের নাম “সম্পর্ক”।

Click This Link

নাটকের কাহিনী পরে বলছি, ট্রেইলারে কি দেখলাম আগে তা বলি। হিন্দী সিরিয়ালের অবিকল নকল। সেই কথায় কথায় বজ্রপাত, একই ব্যাক্তির চেহারার উপর ডাইন-বাম, উপর-নীচ থেকে ফোকাস করা আর ভিলেনের মনে মনে কথা বলা! এতো জোরে জোরে মনে মনে কথা বলে যে আশে-পাশের মানুষ তা শুনে ফেলে !

নাটকে ১মহিলা কে দেখলাম শাড়ি পরেছে, খুব ভালো কথা! ব্লাউজের দিকে ক্যামেরা তাক করার পর ............... আজকালকার ফ্যাশন হলো হাতা-কাটা ব্লাউজ! কিন্তু এই মহিলার ব্লাউজে তো হাতাই নেই! ব্যাক ওপেন! আর ওভার মেইক-আপ তো আছেই, এভাবেই নাকি তারা ঘরের ভেতর চলাফেরা করে!

কাহিনী এইবার বলি! পাঠক একটু নড়ে-চড়ে বসেন। কাহিনী হলো খুব দুঃখের, আমাদের জন্য। মোটামুটি লজ্জাজনক। মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে। নাটক তো দেখিনি, ট্রেইলারে শুনলাম “ রাজাকারের ফ্যামিলির সাথে সম্পর্ক!!” ......... “ একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে রাজাকারের পরিবারের......”

এগুলা আসলে কি হচ্ছে? মুক্তিযুদ্ধ কি এত্তো সস্তা জিনিস ? এটা কি ঝালমুড়ি বানাণোর উপাদান যে হাতাছাড়া ব্লাউজ, রগরগে কিছু মেয়ে, কিছু বজ্রপাত আর মুক্তিযুদ্ধ এক পাত্রে ঢেলে দিলাম, ঝাকালাম আর সুস্বাদু ঝাল্মুড়ি হয়ে গেলো? কয়দিন পর তো বাচ্চারা মুক্তিযুদ্ধ নিয়ে হাসাহাসি করবে, যেনো কৌতুক অনুষ্ঠান! আর তাদের হাসানোর দায়ীত্ব তথা ভাড়ের চাকরী নিবো আমরা। কোথায় কোন লোক স্বাধীনতার ঘোষক কাকে বললো তা নিয়ে কোর্টে গড়াগড়ি খায়, আর এইখানে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা খুলে রেখেছে, তা চোখে পরেনা?

আমার লিখা শেষ। আমার দায়ীত্ব এইটুকুই। সর্বোচ্চ যা করতে পারি আপনাদের জানানো আর বাসায় যাতে কেউ এই নাটক না দেখে সেই ব্যাবস্থা নেয়া। আর কি করার আছে আমার? কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে, তারা তো অনেক কিছুই করতে পারেন! হিমু,বাকের ভাই কে নিয়ে ফাউল নাটক বানাইলে ১ কোটি টাকার মামলা হয়, এইটা নিয়ে ১০টাকার মামলাও তো হয়না। কেনো ? বক্ষ আর পিঠ দেখায় বলে? পাকিস্তানীরাও দেখেছিলো, আমাদের মা-বোনদের। তারা মজা নিয়েছিলো এবার এখনকার দোসর রা নিবে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×