রাতের সাইবার স্নান সেরে নিতে
ডুব দিয়েছি ফেসবুক সাগরে।
নিউজ ফিডের স্রোতে ভাসতে ভাসতে,
জিভে ধাক্কা দেয় স্ক্রিণের হালকা নীল লবনক্ততা।
ভার্চুয়াল জলরাশির উপর মাথা তুলে প্রতিবারের মতোই হতাশ হতে হয়;
আমাকে উদ্ধারে অপক্ষায় নেই কোন রেসকিউ জাহাজ।
হাজারো কিবোর্ডের ছাপঘেরা ছায়াঘেরা দ্বীপে পদচারণা করেছি বটে,
তবে স্টকপুলের রোমান্টিক ব্লু লেগুনকে তা মনে করিয়ে দেয় না।
চ্যাট লিস্টের অনেকের ভীড়ে,
আমার ইলেকট্রনিক সত্তা হয়ে যায় দ্বীপের নিঃসঙ্গ রবিনসক ক্রুসো।
ব্যাথার সেই দ্বীপ হতে ফিরতি সাতারে আবার নিজ তীরে ফিরে আসি।
ক্ষোভে শাট ডাউন করে দেই সাইবার সমুদ্রকে,
ফেসবুকের চ্যাট না জমুক,আজ তীরে বসে চ্যাট জমাবো চাঁদের সাথে।
রিওয়াইন্ড করবো ফেলে আসা দিনগুলি।
চাঁদকে পাঠিয়ে দিলাম ফ্রেন্ড রিকুয়েস্ট,
কিন্তু একসেপ্ট করার কোন নামগন্ধ নেই!
মেঘের রাজ্য দেয় না আমায় কোন নটিফিকেশন,
আকাশটাতেও নেই কোন সার্চ অপশন।
নাকি চাঁদ আমায় ভেবেছে কোন ফেক আইডি?
একসেপ্ট না করে উল্টো ব্লক মেরে দিলো বুঝি?
অথবা এমনও হতে পারে আকাশের সার্ভার আজ ডাউন,
চাঁদের ব্রাউজার লোড হতে পারছে না শত চেষ্টাটেও।
কিংবা কে জানে, চাঁদ হয়তো ভুলে বসেছে আকাশে লগইন করার পাসওয়ার্ড!
মেঘের ওয়েবসাইট হ্যাক হওয়াটাও অসম্ভব কিছু না।
বিরক্ত হয়ে জানালার পাল্লাতে কমান্ড দিয়ে আকাশটাকেও শাট ডাউন করে দিলাম।
বিকল্প চিন্তা মাথায় এসেছে,
পিসি অন করে ডেস্কটপে চাঁদের ওয়ালপেপার ঝুলিয়েই কাজ চালিয়ে নেবো।
(ব্লগে সাইবার কাব্য লেখা শুরু করেছি সাইবার বাদুড় কবিতাটি দিয়ে)
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।