কবি মজনু শাহ্'র `জেব্রামাস্টার' প্রসঙ্গে তাৎক্ষণিক
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবি মজনু শাহ্র চতুর্থ কাব্যগ্রন্থ `জেব্রামাস্টার' এখন একুশের বইমেলায়। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেট ২০১১'এর উদ্বোধনী দিনে মেলায় এসেছেন `জেব্রামাস্টার' মশায়। বইটি প্রকাশ করেছে `ভাষাচিত্র'। প্রচ্ছদশিল্পী: সব্যসাচী হাজরা। পৃষ্ঠা সংখ্যা: ৬৪। গায়ের মূল্য: ১০০ টাকা ।
মজনু শাহ্ নব্বই দশকের কবি। ইতোপূর্বে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থগুলো হলো: আনকা মেঘের জীবনী (১৯৯৯), লীলাচূর্ণ (২০০৫) এবং মধু ও মশলার বনে (২০০৭)। এর মধ্যে `আনকা মেঘের জীবনী' পাঁচমিশালী কবিতার সংকলন; লীলাচূর্ণ- ৫৬টি চতুর্দশপদী সিরিজ কবিতার গ্রন্থ; আর `মধু ও মশলার বনে' একটি দীর্ঘ কবিতার পুস্তিকা। তিনটি গ্রন্থের মধ্যে লীলাচূর্ণই সবচেয়ে বেশি আলোচিত কাব্যগ্রন্থ। এ গ্রন্থটি প্রকাশের পর বিশেষত তরুণ কবি ও পাঠকদের মধ্যে বেশ সাড়া ফেলে। তবে `জেব্রামাস্টার' গ্রন্থে মজনু শাহ্ যে ব্যতিক্রম এক জগতের নির্মাণ করেছেন, তা হয়তোবা আগের সবগুলো থেকে একেবারেই আলাদা। এমনকি আমাদের পাঠঅভিজ্ঞতায়ও হয়তোবা অনেকটাই নতুনত্ব অনুভব হবে এ গ্রন্থপাঠে। এতগুলো কথা বললাম এ কারণে যে, এ গ্রন্থের সব কবিতার সঙ্গেই আমার একটা পাঠক-সম্পর্ক অনেক দিন ধরেই গড়ে উঠেছে। প্রতিটি কবিতা অন্তত ৮-১০ বার করে ইতেমধ্যে পড়া হয়েছে আমার। আমি মনে করি, এ গ্রন্থটি অনুসন্ধিৎসু-কাব্যপাঠকের অবশ্য-পাঠ দাবি করে। হে পাঠক, `জেব্রামাস্টার'-এর ভুবনে আপনাকে স্বাগতম।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন