স্মিতস্মন্য আবেগী সেই ছেলেটি আজ হারিয়ে গেছে ।
কোথায় গেছে সেই ছেলেটি ?
রঙিন দুনিয়ার লাল-নীল মানুষের সাথেই তো ছিল
তার বাস ।
আজ কোথায় সে ?
বৃত্তের বাইরে গিয়ে নিজের পৃথিবী গড়ে তুলেছিল সে ,
আজ কোথায় তার সেই পৃথিবী ?
কালবেলার সুরে কোন একটি মেয়েকে সে আপন
করে নিয়েছিল ।
যমুনার বহমান ধারার মত সেই ছেলেটিও অনন্ত
ধারায় ভেসে যাচ্ছিল মেয়েটির হাত ধরে ।।
আজ কোথায় সেই স্রোত ,কোথায় সেই ছেলেটি ?
হাজারো রাতের ভীড়ে ,
ইথারে ভেসে আসা মৃদু ঝাপসা কিছু
তরঙ্গকে আঁকড়ে ধরে জেগে থাকতো সে ।
টেলিফোনের ওপার থেকে ভেসে ভালবাসার
একটি বাক্য শুনে জেগে থাকত সে সারারাত ।
আজ কোথায় সে ভালবাসার তরঙ্গ , কোথায় সেই
ছেলেটি ? ? ? ? ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



