এখন আর হয়তো তোমায় ভালবাসিনা , কিন্তু
মন চায় আজীবন ভালবাসার বাঁধনে বাঁধতে ।
এখন আর তোমায় ভালবাসিনা , কিন্তু
প্রতিটা মুহুর্ত তোমায় মিস করি ।
প্রতিটা মুহুর্তের অনুভবে তোমায় ভালবাসি ।
এখন আর তোমায় ভালবাসিনা , কিন্তু অবসাদ
ভেঙ্গে প্রতিক্ষণে শুধু তোমার মুখখানিই
দেখতে ইচ্ছে করে ।
এখন আর তোমার-আমার সেই
ভালবাসাটা নেই , কিন্তু এখনো তোমার
স্মৃতিগুলোকে সঙ্গে নিয়েই সারাজীবন
বাঁচতে ইচ্ছে করে ।
এখন আর হয়তো তোমায় ভালবাসিনা , কিন্তু
ভুলতে না পারার অনলে জ্বলে প্রতিনিয়ত
তোমায় ভালবেসে যাচ্ছি নতুন করে , নতুন
আঙ্গিকে. . . . .! ! !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



