যতবার বাঁধা দিয়েছো ,
ঠিক ততবারই ছুটে গিয়েছি তোমার বাঁধন ছিড়ে ।
যতবার চেয়েছি মুক্তি ,
ততবারই করতে চেয়েছো বন্দী ।
তবুও পারোনি একবারও তোমার
জালে আটকে রাখতে_
আর পারবেও না কখনো তা ।
কারণ আমি চির মুক্ত ,
চির স্বাধীন ।
কিসের ভয় দেখাও আমায় ? ?
একটা নাইন-এম. এম. পিস্তল , সাথে এক রাউন্ড বুলেট !
এটাই তো যথেষ্ট আমাকে মারবার !
তবে কেন বারবার এ বৃথা চেষ্টা ভয় দেখাবার !
জানি , পারবে না আমায় ধরাশায়ী করতে ।
কারণ তুমি নিজেই হেরে গেছো তোমার নিজের কাছে. . .! !
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



