আজো মনে বাজে তোমার গাওয়া সেই গান গুলো ,
স্নিগ্ধ কোন এক
বিকেলে শুনিয়েছিলে তুমি তা আমাকে ।
কত মধুময়তায় ভরা সে সুর ,
কত ভালবাসায় ভরা সে স্মৃতি ।
আজো তোমার কথা ভেবে রাত নির্ঘুম
কেটে যায় ,
ঘুমের চিরন্তন দাবিকে পেছনে ফেলে তোমায়
অনুভব করি ।
নিরবতা - নিস্তব্ধতা তোমার পছন্দ নয় ,
তবু আজ তোমার কথা মনে হলে খুব বেশি স্তব্ধ
হয়ে যাই ।
তোমার স্মৃতিগুলো আজো খুব বেশি জীবন্ত
আমার কাছে ,
কারণ বর্তমান না থেকেও
তুমি রয়েছো এখনো আমার-ই মাঝে. . .!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



