somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ প্রেম এবং কথামালা ”

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রেমে পড়েছিলেন কখনও ?

হু ...

মুখ গোমড়া করে, বিরক্ত হয়ে জবাব দিলেন কেন ?
প্রেমে পড়া কি খারাপ ? !

হু, খারাপ ! প্রেমে পড়লে পা ভাঙ্গে !

মানে !!!!

মানে বলতে হলে একগাদা কথা বলতে হবে । এখন কথা বলতে ইচ্ছা করছে না । তাই চুপ করে থাকলাম ।

কি, কথা বলছেন না কেন ? আমাকে বলেন, প্রেমে পড়লে কিভাবে পা ভাঙ্গে !

কথা বলতে ইচ্ছা করছে না ।

না ! বলতে আপনাকে হবেই । এমন আজব কথা আমি আমার এই মানুষ্য জন্মে শুনিনি !

মানুষ্য জন্মের আগে কি ছিলেন ?

নো আর্গুমেন্ট ! আমার প্রশ্নের উত্তর দেন । নো ধানাই-পানাই ।

বলব কি বলব না তা নিয়ে দ্বিধায় পরে গেলাম । যেভাবে জোর করছে !!!!
অথচ তার সাথে আমার মাত্র ২০ মিনিট আগে পরিচয় । পার্কের এককোণের একটা বেঞ্চে বসে ভাবছিলাম । লোকে অবশ্য আমার এই ভাবার কায়দাটাকে ঝিমানো বলে ।
এ সময় এ মেয়ে এসে আমার কাছে জানতে চাইল, এখানে সে বসতে পারে কি না ।
এবং আমার অনুমতির তোয়াক্কা না করেই বসে পড়লো ।
আমি আমার স্বভাব মতো আমার ঝিমানো কন্টিনিউ করছিলাম । তার বিশেষ আগ্রহে আমাদের মধ্যে টুকটাক কথা হল । সেই আমাকে জানালো, তার বয়ফ্রেন্ড জ্যামে আটকা পরেছে । আর আমাকে নিরীহ মনে হওয়ায় আমার সাথে কথা বলে টাইম পাস করছে ।
এই সামান্য পরিচয়ে যে মেয়ে জোর করে তাকে না ঘাঁটাই উত্তম মনে করলাম ।

আমি আমার মহল্লার একটা মেয়ের প্রেমে পরেছিলাম ...

তারপর...

একদিন সে রাস্তা ধরে আসছিল আর আমি মুগ্ধ হয়ে তাকে দেখছিলাম । এভাবে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি টের পাইনি ।
ফলে একটা ঠেলা গাড়ি আমাকে চাপা দেয় আর আমার ডান পা ভেঙ্গে যায় ।

মেয়েটি প্রান খুলে হাঁসতে শুরু করল ।
আমি আর পুরো পার্ক তার হাঁসির বিমুগ্ধ দর্শক হয়ে যাই । হাঁসি দেখতে দেখতে মনে হয়-
ওর বয়ফ্রেন্ড সারা জীবনের জন্য জ্যামে আটকা পরে থাকলে মন্দ হয় না......... !!!!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×