somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ এনায়েত ”

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এটা আমার ১৪ নাম্বার প্রোজেক্ট । ১৩ টা প্রোজেক্ট করে , বলা ভাল ফেল করে এসব আমার কাছে ডাল-ভাত হয়ে গেছে । তাছাড়া আনলাকি থারটিন-তো কাটিয়ে এসেছি গত মাসে !!!
যদি বলেন- লাকি সেভেন তো গেল, সে সময় কি এমন হাতি ঘোড়া করেছিলে !!! তবে কোন উত্তর দিতে পারব না !!

আমি এনায়েত । নামের আগে বা পরে কিছু নাই ; মানে আহমেদ বা মোহাম্মাদ কিছু নাই ; খালি এনায়েত । আমার বন্ধুদের (শত্রুদেরও) কত সুন্দর সুন্দর নাম ! আর আমার...... কপাল ...
ওরা দেখতেও সুন্দর, যাকে বলে “ফেরারি” আর আমি নামে ও চেহারায় “মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র” !

নাহ! নামটাই আসল ।
আমার বন্ধু জিসান যখন তার গার্লফ্রেন্ড তিয়ানা-কে বলেছিল- “এনায়েত তোমার বান্ধবী মিলি-কে হেব্বি লাইক করে । তুমি একটু গ্লু-র কাজটা কর না।”
তিয়ানা ঠোট উল্টে বলেছিল-“ নামটাই তো জলিল জলিল, মিলি খাবে না । অন্য মেয়ে দ্যাখো ।”

এই নামের জন্য মিলি ফসকে গেল । প্রোজেক্ট ওপেন করার আগেই ক্লোজড ।
সব দোষ ওই বুড়ো জমিদার খান মোঃ দবির উদ্দিনের ।
আমার দাদা, কোন এক কালে জমিদার ছিলেন । জমিদারি গেছে কিন্তু তার ভাব যায় নাই ।
মা দাদার কাছে গিয়ে বললেন- “ বাবুর একটা সুন্দর নাম ঠিক করেছি । ওর ...............”
দাদা কথা শেষ করতে দিলেন না । বললেন- “ নাম আমি রাখব । ওর নাম এনায়েত ।”
মা উসখুস করতে লাগলেন । বললেন- “খালি এনায়েত ? আগে পরে কিছু দেন !”

দাদা হুংকার ছাড়লেন। বললেন- “ এনায়েত এর আগেও কিছু নাই, পরেও কিছু নাই । কেউ এই নাম ছাড়া ওরে ডাকলে তার গর্দান যাবে।”

আগেই বলেছি, সে চলনে বলনে এখনও জমিদার । আরে মিয়া, আপনি কারো গর্দান নিলে সরকার-তো আপনার গর্দানটাই ধার চাইবে ।
সেই মাছুম বাচ্চা না বুঝেই বিনা প্রতিবাদে যে নাম ঘাড়ে নিয়েছে, এই আমি এখনও তা বয়ে বেড়াচ্ছি ! ফেলার জো নাই । পরে অবশ্য আমি এনায়েত নামের হিস্ট্রি বের করেছি । যাকে বলে কেঁচো খুড়তে গিয়ে সাপ বেড়িয়ে পড়া !!!!

আমার জমিদার দাদাজান যুবক কালে তার পাশের গায়ের এক সুন্দরী ললনাকে বড়ই লাভ করতেন । তাকে বিয়ে করার জন্য তার প্রান আকুলি বিকুলি করতো । সেই ললনা আমার দাদাজান কে আদর করে ডাকতেন ‘এনায়েত’ । কেন ডাকতেন তা বের করতে পারিনি । ওই বুড়ির সাথে আমার দেখা হয়নি । দেখা হলে বলতাম- “আপনি দাদাজান-কে অমিতাভ বচ্চন কিংবা অন্য কিছু ডাকতে পারতেন !! আপনার জন্য আমি ফেঁসে গেছি।”

যাই হোক, মাঝখান থেকে ঐ ললনার (নাকি বুড়ির)-র বাবা অমরেশ পুরীর ভুমিকা নিলেন !! আর আমার দাদাজান শাজাহান হতে হতে হলেন আধা-দেবদাস !!
দেবদাস হবেন ভাল কথা ; তো দেবদাস এর উত্তরসূরি রাখার কি দরকার !!
আপনার নামের অকল্যাণে আমার ১৩ টি প্রোজেক্ট ফেল করেছে ।
দাদাজান আমি আপনার গর্দান নেবো ।
মরে গিয়ে আপনি আপনার গর্দানটা বাঁচিয়ে দিলেন ।

আজ আর এই অকল্যাণকর ছাইপাঁশ ভাববো না । মেজাজ আর মন দুইটাই ফুরফুরা রাখতে হবে !!
শেষ বারের মতো আয়নায় তাকালাম । নাহ ! সব ঠিক আছে । গিফটের প্যাকেট হাতে নিয়ে বেড়িয়ে পরলাম ।
জয় সজীব কি জয় !!!!!!
সজীবের নাম নিয়ে উপায় আছে ! ও এই লাইনে ইমরান হাশমি !! বর্তমানে ওর ১৬ নাম্বার সফল প্রোজেক্ট চলছে । ব্যাটায় ক্যামনে যে এতোগুলা পটিয়েছে তাও এক মিস্ট্রি !!
তাছাড়া হাতের গিফটটাও ওর কল্যাণে প্রাপ্ত !!
নতুন এক মেয়ে কে ফেবুতে পটিয়ে দেখা করতে গেছে চট্টগ্রাম । এদিকে আবার ১৬ নাম্বার এর সাথে আজ ডেট ।সো, তাকে ম্যানেজ করতে আমাকে বানিয়েছে ডাক হরকরা । আর আমি .........
চট্টগ্রাম থেকে আসো, বুঝবা ঠ্যালা । শুনেছি ওর ১৬ নাম্বার নাকি বক্সিং খেলে ।
বুঝবা, কত পাঞ্চে কত পয়েন্ট !!!

১৩ টি প্রোজেক্ট ফেল মেরে নিজেকে এখন প্রেমের আদু ভাই মনে হয় । মেয়েরা আমার চেহারা আর নামটাই দেখল, আফসোস ...
আমার মন......

“তুমি কি অনেকক্ষণ হয় এসেছো ?”

আমার সামনে আমার ১৪ নাম্বার প্রোজেক্ট, মানে তিমা ।
পার্লার না থাকলে এই মেয়েগুলার যে কি হতো !!
আমার চোখ বড় বড় হয়ে গেল আর সাথে মুখ হয়ে গেল হাঁ । এই মুখে কপাট লাগানো আমার সাধ্যাতীত । মেয়ে দেখলেই আমার এমন হয় ।
আমার খাম্বা দশা দেখে সে আবার প্রশ্ন করলো- “ তুমি কি অনেক সময় ধরে আমার জন্য ওয়েট করছ ?”

আমি প্রবল বেগে মাথা ঝাঁকাতে শুরু করলাম, প্রায় মাথা খুলে যাবার পযার্য়ে !!

“ হাউ সুইট !”

ইস কি সুন্দর করে সুইট বলল । আমার মুখ কি আরও খানিকটা হাঁ হয়ে গেল নাকি !! ?? চাপা ব্যাথা করছে কেন ! এমন চলতে থাকলে তো বিপদ । ও সুইট বলতে থাকবে আর আমার চাপা-র ব্যাথা বাড়তে থাকবে ।

“এই! সত্যিই কি তোমার নাম এনায়েত ? নাকি ফেবুতে মজা করার জন্য লিখছ ?”

“হুম ! আমার দাদাজান রাখছেন । কেন ? নামটা সুন্দর ?”

আমার অতি উৎসাহে সু-মেরু আর কু-মেরুর সব ঠাণ্ডা পানি ঢেলে সে বলল- “ নামটা চরম খ্যাঁত । তবে তোমার চেহারার সাথে মানিয়েছে । গাধার নাম টম ক্রুজ হলে মানায় বল !!!”

ভুমি তুমি দ্বিখণ্ডিত হও, আমি প্রথিত হব ।

“ রাগ করছ ?”

“নাহ ! বড় আনন্দ পেয়েছি !! বাকবাকুম... বাকবাকুম...”

সে অনাবিল ভাবে হাঁসতে শুরু করলো । আর আমার রাগ কমতে শুরু করলো !!

“ দ্যাখো , আমি সোজা-শাপটা কথা বলতে ও শুনতে পছন্দ করি । তোমার নাম আর চেহারা, দুটোতেই আমার আপত্তি ছিল !!!”

দাদাজান, আপনি আর আপনার প্রেমিকা দুজনেরই আমি গর্দান নেবো ?

“ তবে চিন্তা করে দেখলাম, চেহারাটা মানুষের মুখ্য না! আসল হল মন ! তাছাড়া জলিল মার্কা ছেলেরা খুব প্রেমিকা ভক্ত হয় । খুব কথা শোনে ।
এখন আসো নামে- ”

আমি নড়ে চরে বসলাম । দাদজান.........

“এই তুমি তোমার নাম বদলাতে পারবে ?”

“কিভাবে ?”
এবার আমার মুখের চাপা লেগে গেল !

“এফিডেভিট করে !!!! খুব সোজা !! পারবে না ?”

“ মা বকবে !!”

“মানে ? এতো বড় ছেলে, তাও কিনা বলে- মা বকবে !!! এই তোমার মা বড় না আমি ?”

“ মা বড় ; মার বয়স ৫০ !!!”

তিমা হাঁসতে শুরু করলো ।
আমি আমার স্মৃতিতে তার হাঁসি জমা করছি । আমার স্মৃতি হবে তার হাসির ব্যাংক ।
দাদাজান, এই প্রোজেক্ট ফেল করলে আমি সত্যি সত্যি দেবদাস হয়ে যাবো...... আধা আধি না, পুরোপুরি .....................।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×