somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ মায়াবতী ”

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এই মামা ভাড়া দ্যান । যাইবেন কই ?

এমন ভাবে তাকালাম যেন জানালা দিয়ে শূন্য আকাশ দেখছি । আমার উদাস ভাব দেখে বাসের কন্ট্রাকটর বিভ্রান্ত হল না ।

মুরগীর মতো ঝিমান ক্যান ! চাল্লু করেন ।

একজন কবির সাথে কি সব ভাষা ব্যবহার করে এরা !!! অকাট মূর্খ । টাকা চিনল বাট কবি চিনল না ।
কবিরা সব পাবে ফ্রী .........
আমার ভাবনায় ছেদ পড়ল ।

ঐ মিয়া , আপনে কোন দ্যাশের জামাই ; আপনের লইজ্ঞা হারা দিন খারাইয়া থাকন লাগব ?!?!

বাড়ির জামাই হয় জানতাম কিন্তু দেশেরও যে জামাই হয় জানতাম না । তাছাড়া, কোন মেয়ের বাবা আমাকে ঠিক ভরসা করতে পারেননা । আর মেয়েরা ভাবে যতই হাতুড়ি-বাটালী চালাই এর চেহারার উনিশ-বিশ হবে না ।
সুতরাং বিয়ে.........
এবার কন্ট্রাকটরের চিৎকারে ধ্যান ভাঙল । আয় জ্বালা.........

আপনে কালা নি । এতক্ষণ চিল্লাইতেছি, ভাড়া দেওনের নাম নাই । ভাব ধরলে কাম হইব না ; ভাড়া ছাড়েন ।

বাসের অন্য যাত্রীরাও এতক্ষণে ধৈয হারিয়েছেন । যে যার মতো বলছেন ।

এসব ভাড়া না দেওনের ফন্দি আমরা জানি, কাম হইব না । গাড়ির থন নামাইয়া দিমু । ভুজুং ভাজুং ছাড়েন ।

এটা মন্দ না । তিন ভাগের দুই ভাগ পথ চলে এসেছি । পকেট এখন গড়ের মাঠ । ভাড়া দেবার প্রশ্নই আসে না । টাকা পাব কোথায় ?? !!
কিন্তু মারবেনা তো এরা ............ সামান্য ক’টা টাকা ।
একটা কিন্নর কণ্ঠ ভেসে আসলো এতো শোরগোলের মধ্য থেকেও ।

এই কন্ট্রাকটর ! এদিকে আসো । দুইটা টিকেট দাও , একটা আমার আর একটা ওনার ( আমাকে নির্দেশ করছেন) ।

আফা, আপনে আগে কইবেন না ঐ বেডা আপনের লগের !! খালি খালি দিগদারি, টাইম লস ।
যাইবেন কই ?

রোকেয়া সরণি ।

তার মানে, আমি তালতলা না নেমে রোকেয়া সরণি নামছি !! মেয়েটিকে দেখার অদম্য কৌতূহলে ঘাড় ঘোরালাম ।
হালকা আকাশী কালারের শাড়ি পড়া একজন ভদ্রমহিলা, আমার দুই সিট পরে বসেছেন । বয়স কত হবে ? ২৫-৩০ এর মধ্যে হবে । হাতে অফিস ব্যাগ, গলায় ঝুলছে আইডি কার্ড । পুরোপুরি কর্পোরেট লুক ।
কিন্তু মুখটা যেন শরতের আকাশ । এই শহরের উগ্র মেকাপের আড়ালে ঢাকা পরা মেয়েদের মুখ দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা আমি, এই সজীব ও প্রানবন্ত তবে সামান্য ক্লান্ত আর লাজুক মুখটা দেখে, আমার কল্পনা থেকে উঠে আসা কেউ ভেবে নিয়েছিলাম প্রায় !!!!
আমার চোখে চোখ পরতেই সামান্য হাসলেন ভদ্রমহিলা । যেন বোঝাতে চাইলেন, সব ঠিক আছে ।
মায়াবতীর সাথে একসাথে বসতে এবং কথা বলতে ইচ্ছা করছে খুব । মায়াবতীর পাশে বসা সুদর্শন ভদ্রলোককে বলতে ইচ্ছা করছে, উঠুন মশাই ! আমি ওনার পাশে বসবো । দেখলেন না উনি আমার ভাড়া দিলেন !!
বলা হল না ।
কত দিন বাসে উঠে মনে মনে প্রত্যাশা করতাম যেন আমার পাশে কোন এক সুদর্শনা বসে । প্রেম না হোক, খানিকটা পথ গল্পে গল্পে সময় কাটানো তো হবে !!
যদিও আমি জানি, পাশে কোন মেয়ে বসলে আমার মুখে আধমণি তালা লেগে যাবে । আর আমি মোটামুটি খাম্বা আকার ধারন করব ।

মেয়েটার সাথে সাথে আমিও রোকেয়া সরণি নেমে পড়লাম । একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটছি তার সাথে সাথে । কেন হাঁটছি ? আমি জানি না !!

ভদ্রমহিলা অবাক হলেন ।
বললেন – আপনি এ পাড়ায় থাকেন ? দেখিনি তো আগে !! আমি অবশ্য লোকাল বাসে নিয়মিত আসি না ।
তিনি স্মিত হাসলেন ।
তার হাসিতে এই কাঠ-খোট্টা শহরে জ্যোৎস্না নেবে এলো । আর আমার মাঝে ঝড় উঠল কবিতার । একের পর এক কবিতার লাইন আসতে শুরু করলো আমার মাথায় ।
এই হঠাৎ নেমে আসা অপূর্ব জ্যোৎস্নার মাঝে কবিতা সৃষ্টির এই মোহনীয় দৃশ্যকল্প আমাকে আচ্ছন্ন করে ফেললো । কিছুক্ষনের জন্য আমি আমাকে হারিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম আমি কোথায় !!
ভদ্রমহিলার কিন্নর কণ্ঠ আমাকে এবার এই পৃথিবীর অস্তিত্ব জানিয়ে দিল ।

আমি কিন্তু আমার বাসায় চলে এসেছি । আপনি কি আরও সামনে থাকেন ?
আমার কেন যেন মনে হচ্ছে আপনি কথা শুনতেও পান এবং বলতেও পারেন ।
ভদ্রমহিলার চোখে কপট রাগ ।

স্ট্রিট ল্যাম্পের আলোয় ভেসে যাচ্ছিল চারদিক । আমি অবাক হয়ে মায়াবতীর চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারি, আর কিছুক্ষন ঐ চোখে তাকিয়ে থাকলে আমার চূড়ান্ত সর্বনাশ হবে।
আমি চিরকালের জন্য আটকা পরে যাবো ঐ চোখে !!!!

আমি ফিরতি পথে হাঁটতে শুরু করি । মায়াবতীর অবাক, কৌতূহলী কণ্ঠ আমাকে আটকাতে পারেনা ।
একজন সাধারন মানুষ আটকে থাকতে পারে কোন এক মায়াবতীর চোখে ; কিন্তু কোন কবি নন ।
একজন কবি হবে মুক্ত বিহঙ্গ ।

কিন্তু আমি পারিনি, আমি পারিনি মুক্ত বিহঙ্গ হতে ।
এখনও ভুল করার কাঁচা অভিনয় করে তালতলা নামার পরিবর্তে রোকেয়া সরণি চলে আসি !! হেটে হেটে ঐ পাঁচতলা বাড়ির সামনে গিয়ে দাড়িয়ে থাকি ।
আবার ফিরে আসি .........।
আর কোন দিন দেখা হয়নি তার সাথে । কিন্তু এই ভুল ভুল অভিনয় আমি প্রায়ই করি ।
কারন, ঐ অল্প সময়ে মায়াবতী তার গভীর কাল দু’চোখে যে মমতা দেখিয়েছে, আমি সারা জীবনেও নিজের প্রতি ততটুকু মমতা বোধ করিনি ।





২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×