somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ অপেক্ষার অনু কাব্য ”

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সজল মোটামুটি স্ট্যাচু হয়ে গেলো । সজলের এ অবস্থা দেখে রাজন কিছু বুঝতে পারল না ।

“তুই এমন খাম্বা হয়ে গেলি কেন ? !! ?”

“বউ ফোন করেছে !!”

“বেকুব নাকি !! বউ ফোন করলে ভয় পাবার কি আছে ?? ফোন ধর । নিজের বউকে কেউ এতো ভয় পায় ? আজব ! আজব !”

“ভয় তো মানুষ নিজের বউকেই পায়, অন্যের বউকে না । আর আজব আজব করিস না ; আজকে আমার উপর গজব নাজিল হবে ।”

“মানে !! কি করেছিস তুই ? একটু নরমাল হয়ে আমাকে বল ।”

“ইরা আর আমার আজ রাত ৮টায় কোন একটা দাওয়াতে যাবার কথা ! ”

“তোর দাওয়াতে যাবার কথা অথচ তুই আমার সাথে ১ ঘণ্টা যাবত আড্ডা দিচ্ছিস !!”

“দোস্ত ভুলে গিয়েছিলাম ।”

“ব্যাপার না । এখন বাজে ৭টা ১৫ ; তুই এখান থেকেই দাওয়াতে চলে যা । আর ভাবিকে একটা ফোন দিয়ে দে, যে তুই সরাসরি যাচ্ছিস ।”

“প্রবলেম তো এখানেই !!”

“বুঝলাম না ।”

“আজ সন্ধ্যা সাড়ে ছটায় অফিস থেকে বেড়িয়ে গিফট কিনে সাড়ে সাতটার মধ্যে বাসায় যাবার কথা । সেখান থেকে ইরাকে নিয়ে সোজা দাওয়াতে । কিন্তু এখন পর্যন্ত কোন গিফটই কিনিনি ।”

“কৌই বাত নেহি ! চল গিফট কিনি ।”

“কি গিফট কিনবো ? ”

“কিসের দাওয়াত মানে কোন ধরনের অনুষ্ঠানে যাবি ? ”

“দোস্ত আমার মনে নাই !! ইরা আমাকে গতকাল বলেছিল, আমি ভুলে গেছি !! ”

“মানে ! কিসের অনুষ্ঠান, কার অনুষ্ঠান কিছু মনে নেই ?? ”

“না ।”

“দূরে গিয়া মর ! ”

“আমার কি দোষ ! ইরার জ্ঞাতি-গোষ্ঠীর কারো না কারোর অনুষ্ঠান প্রতি মাসে ২/৩ টা থাকেই । আজ এর বিয়ে, তো কাল ওর গায়ে হলুদ, পরশু বিবাহ বার্ষিকী । এছাড়া বার্থডে, কেউ পরীক্ষায় ভাল করলো তার সেলিব্রেশন, খাতনা...... ইত্যাদি ইত্যাদি । মানুষ এতো মনে রাখতে পারে !!
এই করতে করতে আমার পকেটের অবস্থা বেহাল ।”

“দোস্ত, আমারও একই অবস্থা ।”

“তোর অবস্থার কথা পরে ভাবিস । এখন আমাকে বাঁচা । ইরা আজ আমাকে ঠাণ্ডা মাথায় খুন করবে ।”

“ওকে... ওকে...
আইডিয়া ! ভাবিকে একটা ফোন দিয়ে জেনে নে !! ”

সজলের এখন অধিক শোকে পাথর হবার দশা ।
“ইরার হাতে আজ আমার মৃত্যু অবধারিত । তার আগে আমি পৃথিবীর একটা উপকার করতে চাই ! ”

“কি উপকার ? ”

“তোকে খুন করে পৃথিবী থেকে একটা গাধা-মানব কমাতে চাই ।”

“কেন দোস্ত ! আমি কি করলাম ??”

“এই গাধা, আমি যদি ইরাকে ফোন করে কার দাওয়াত, কিসের দাওয়াত এসব জিজ্ঞেস করি তাহলে কি হবে জানিস ?”

“কি হবে ?”

“মরার জন্য কষ্ট করে আর আমাকে বাসায় যেতে হবে না ! আমার লোকেশন জেনে ওই আমাকে এখানে এসে খুন করে যাবে ।”

“তা ঠিক... তা ঠিক... এখন কি করবি ?”

“যা-ই করিনা কেন, তোর সাথে আর না । গাধার সাথে থাকলে বুদ্ধি লোপ পায় ।”

সজল হাঁটতে শুরু করলো । তাকে এখন দ্রুত চিন্তা করে ইরাকে ঠাণ্ডা করার বুদ্ধি খুজতে হবে ।
পেছন থেকে রাজন বলল- “দোস্ত, বেঁচে থাকলে সকালে ফোন দিস !!”

শালা মজা নিচ্ছে । যাই হোক, রাজনকে নিয়া এখন ভাবার টাইম নাই ।
সকালে খাবার টেবিলে ইরা বলেছিল- “জানো, আব্রুর বেবিটা যা কিউট হইছে ! ওয়াও !”
সজল দুয়ে দুয়ে চার মেলালো । সকালে আব্রুর বেবি নিয়ে কথা হয়েছে, তার মানে আব্রুর বেবির জন্ম দিনই হবে ।
কিন্তু আব্রুটা কে ??
এখন এটা নিয়ে না ভাবলেও চলবে । দ্রুত একটা গিফট কিনতে হবে । কি কেনা যায় ?
বেশি ভাবাভাবি না করে সজল একটা টয় কার কিনে ফেললো ১০০০ টাকা দিয়ে । বাচ্চারা এসব পেলে খুশি হয় । এই যা, পৌনে আঁটটা বেজে গেলো ।






ইরার ক্লান্তি লাগছে । প্রচণ্ড রেগে গেলে একটা পর্যায় সে এমন ক্লান্ত হয়ে পরে । সজল কি একটা কাজও ঠিক ভাবে করবে না ?? আজকের এই দাওয়াতের কথা তাকে কতবারই না বলা হয়েছে !! অথচ......

ডোর বেল বাজছে । সজল এসেছে । ইরা ঘড়ির দিকে তাকাল, ৮.৫০ বাজে । সজল ঘন ঘন বেল বাজাচ্ছে । ইরার কোন তাড়া নেই এমন ভাবে অনেক্ষন নিয়ে দরজা খুলল । তার মুখ নির্লিপ্ত, যেন কিছু হয়নি ।
সজল বুঝল পরিস্থিতি সুবিধার না ।

“বুঝলে, রাস্তায় যা জ্যাম ! একদম নাজেহাল অবস্থা ।”

“তোমার কাছে কি আমি ট্র্যাফিক নিউজ জানতে চাচ্ছি ?”

“না, দেরি করে ফেললাম ...... যদিও এখনো যাওয়া যেতে পারে......”
সজল আমতা আমতা করতে লাগলো । সে কিছুই বুঝতে পারছেনা । ইরা বাসার কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, রেডি হয়নি এখনো ; আবার মেজাজও দেখাচ্ছে না- ঘটনা কি ??
সজল কথা জমাবার চেষ্টা করলো......

“সোনা পাখি, গিফটটা কিন্তু তোমার হেবভি পছন্দ হবে !! দারুন একটা টয় কার কিনেছি !! ”

ইরা সরু চোখে বলল- “টয় কার কিনেছ ?”

“হুম ।”

“তুমি জানো কিসের দাওয়াতে আমাদের যাবার কথা ছিল ?? ”

“কেন বার্থডে !”

ইরা আর মেজাজ আর সামলাতে পারল না । চিৎকার করে বলল- “আমার বড় ভাইয়ের বার্থডেতে তাকে দেবার জন্য টয় কার কিনে এনেছ !! ?? !!” রীতিমত রাগে সে কাঁপছে ।
সজল কি বলবে বুঝতে পারল না । ইরা তাকে বলার সুযোগও দিলনা; বেড রুমে গিয়ে দড়াম করে দরজা আটকে দিল ।
সজল নির্লিপ্তভাবে সোফায় বসে পড়লো । এই তপ্ত পরিস্থিতি সামাল দেবার মতো আইডিয়া তার মাথায় আসছে না । তার দরকারও নেই ।
কিছুক্ষন পর ইরা এমনিতেই দরজা খুলে বেরুবে ; তার চোখ থাকবে জলে ভরা ।
সেই জল দাওয়াতে না যেতে পারার বা রাগের না । সজলকে অনেকক্ষণ না দেখতে পেলে কষ্টে ইরার চোখে পানি এসে যায়, সজল তা জানে । ইরার চোখে তার জন্য জমা সেই ভালোবাসার জল দেখতে বড় ভাল লাগে ।

সজল অপেক্ষা করতে লাগলো, আনন্দ নিয়ে অপেক্ষা করতে লাগলো ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×