somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ চিঠি – ০১ ”

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন সম্বোধন ছাড়াই তোমাকে লিখতে বসলাম । নষ্ট জলে ধুয়ে যাওয়া প্রায় সবটা থেকে ইচ্ছায় বা অনিচ্ছায় যতটুকু বাঁচাতে পেরেছিলাম তা থেকে একটা যুতসই সম্বোধন হয়তো আমি দিতে পারতাম; দিলাম না । একটা সম্বোধন আর তোমাকে কতোটা ছুঁয়ে দেবে, যা একজন পরিপূর্ণ মানুষই পারেনি !!

অনেক বছর পর কোন প্রিয় মানুষের সাথে কথা বলতে শুরু করলে কি হয় জানোতো ?? একসাথে সব কথা বেরুতে গিয়ে গলায় আটকে পড়ে !! আমারও প্রায় সেই অবস্থা !! এতো এতো কথা লিখতে ইচ্ছা করছে যে- কলমই চলছে না । তার মানে কিন্তু এই নয়- তুমি আমার এখনও প্রিয় । শুধু অস্পষ্ট, দূর থেকে দূরে হেটে যাওয়া একটা ছায়া । খুব যখন নজর করি তখন মাঝে মাঝে মধ্যে সাদা শাড়ীর আঁচলটা দেখতে পাই !!

প্রচুর এসএমএস চালাচালির ফুসরতে আমি কিন্তু অনেকগুলো চিঠিও লিখেছিলাম তোমাকে ; তুমিও আমাকে । তোমার প্রতিটি চিঠি, উপহার তোমার স্মৃতির সাথে সাথে জমিয়ে রেখছি । আমার কোন কিছুই তোমার কাছে নেই !! আমার উপর রাগ করে চিঠিগুলো পুড়িয়ে ফেলেছিলে ।
আমার কোন একটা চিঠি পড়ে তোমার কোন এক বন্ধু খুব কেঁদেছিল, তুমি বলেছিলে !! “কার মড়া কে টানে”- তাই না !!
মনে পড়ে ?? বেশি না বছর চারেক আগের কথা ।

স্মৃতিগুলো ছাড়াছাড়া ভাবে সামনে আসছে, গুছিয়ে উঠতে পারছিনা । বিরক্তি লাগছে, তোমার লাগছে না তো ??

অপেক্ষা করার ব্যাপারটা আমি নিতে পারিনা । তাই আমরা যেখানে দেখা করতাম সেখানে আগেই যেতে তুমি, পরে আমি । মাঝে মাঝে তুমি আমাকে তুলে নিতে ।
একবার কি হল- কিভাবে যেন তোমার আগেই আমি পৌঁছে গেলাম । দশ মিনিট পর আর ধৈর্য রাখতে পারলাম না, বাসার দিকে হাটা শুরু করলাম । পথেই রিকশায় আসতে থাকা তোমার সাথে আমার দেখা হল । ফোনে অনেক অনুরোধ করলে কিন্তু আমি আর ফিরলাম না । যখন বাসার কাছাকাছি তখন তুমি আমাকে অতিক্রম করে সামনে গিয়ে রিকশাওয়ালাকে রিকশা ঘোরাতে বললে; তাকিয়ে দেখি তোমার গাল, চোখ ভিজে একাকার ।
মনে পরে তোমার ?? সেবার চকলেট দিয়ে সন্ধি করেছিলাম ।
সেই চোখের জল কি মিথ্যে ছিল ?? !! ??

মাঝে মাঝে তোমাকে অনেক অনেক প্রশ্নে বিদ্ধ করতে ইচ্ছে হয় । কিন্তু কি হবে প্রশ্ন করে !! যেখানে অনেক প্রশ্নের উত্তরই আমার জানা । তারপরও কিছু প্রশ্ন করেই ফেললাম, উত্তর দিতে হবে না ।

আমি জানি তুমি আমার প্রোফাইল ঘাটো; কবিতা পড়, গল্প পড় এবং সব তোমার জন্য, তাই ভাবো !!!!
এই চিঠি পরে তোমার কেমন লাগলো ?? একটা ছেলে তোমাকে এখনো মনে রেখেছে- এই বলে বন্ধুদের কাছে ভাব নিচ্ছো ??
তারা জানে না কিন্তু তুমি জানো, আমি জানি কে জিতেছে !!
পরাজয়ের কষ্টটা কেমন ? কতোটা তীব্র ?
শুধু এই প্রশ্নের উত্তর জানিয়ো !!
সম্বোধন করিনি, তাই ইতিও শূন্য থাকল ।

ভাল থেকো, যতখানি ভাল থাকলে আমি ভাল থাকবো ।







( বিঃ দ্রঃ
বাংলা সাহিত্যে চিঠি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে । তাই চেষ্টা করেছিলাম !! কতখানি অখাদ্য হল বুঝতে পারছিনা । )

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×