somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ আমি এবং আমি ”

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Subconscious Mind : কি শুরু করেছো আবার ?

Conscious Mind : কি শুরু করেছি ?

Subconscious Mind : কেন জাননা তুমি ??!!

Conscious Mind : না, জানি না ।

Subconscious Mind : আমি বলবো ?

Conscious Mind : বল ।

Subconscious Mind : তুমি আবার প্রেমে পড়ার চেষ্টা করছ !!

Conscious Mind : প্রেমে আবার কেউ চেষ্টা করে পড়ে নাকি ?? !! এটা তো হয়ে যায় ।

Subconscious Mind : তাই !! তোমার ইতিহাস তো তা বলে না ।

Conscious Mind : ইতিহাস কি বলে ??

Subconscious Mind : তুমি ২০০৬ সালে.........

Conscious Mind : থামো থামো... তুমি পুরনো ব্যাপার নিয়ে বড় ঘাটাঘাটি করো !!

Subconscious Mind : আরে বলি । তুমি মনে করতে পারছনা, মনে করিয়ে দেই ।

Conscious Mind : দরকার নেই । আমার অল্প অল্প মনে পড়ছে ।

Subconscious Mind : আমি একটু ঝাঁকি দিলেই পুরোপুরি মনে পড়বে ।

Conscious Mind : তোমার জ্বালায় আর বাঁচি না । যাই করি, তার মধ্যে তুমি তোমার লম্বা নাকটা ঢুকিয়ে দাও ।

Subconscious Mind : আমার নাকের উপর দিয়ে পাড় পাবার চেষ্টা করো না । বয়স তো কম হলনা ! একটু রিভিউ করো । ব্রেকআপ গুলোর ব্যাপারে বল ।

Conscious Mind : ব্রেকআপ গুলো !! তুমি আমার মান সম্মান আর রাখলে না । পাবলিক কি বলবে !

Subconscious Mind : কথা না পেঁচিয়ে বলতে থাকো ।

Conscious Mind : কোন ব্রেকআপেই আমার দায় নেই !!!! আমি সৎ ছিলাম !!!

Subconscious Mind : তোমার দায় নেই সেটা মেনে নিচ্ছি । কিন্তু তুমি তো ১০০ ভাগ সৎ ছিলেনা ।

Conscious Mind : আমি কিন্তু একজন সাধারন মানুষ । যেটুকু ভেজাল মানে অসততা ছিল, তা মেনে নাও ।

Subconscious Mind : মেনে নিলাম । তারপরও মনে রেখো- তোমাকে মানুষ হতে হবে ; সংজ্ঞায় মানুষ না, বৈশিষ্টে মানুষ ।

Conscious Mind : জ্ঞান দিয়ো না ।

Subconscious Mind : দিবো না । এবার বর্তমানে আসো ।

Conscious Mind : তুমি ভালভাবেই জানো তাকে আমার ভাল লাগে । এখন না, আগে থেকেই । কিন্তু চান্স পাইনি ।

Subconscious Mind : চান্স পাওনি !! ??

Conscious Mind : উফ !! তুমি !! চান্স পেয়েছিলাম, এক মাস কথাও বলেছিলাম ফোনে ।

Subconscious Mind : তখন তোমার আরও একটি প্রজেক্ট চলছিল ।

Conscious Mind : এসব কথার মানে কি ?? !!

Subconscious Mind : বোঝাবার চেষ্টা করছি- তুমি অনেকটা জোর করে প্রেমে পড় । তারপর যার প্রেমে পড় তাকে তোমার প্রেমে পড়ানোর জন্য বিভিন্ন কায়দা কানুন করো !!
মাঝে মাঝে সফল হও, মাঝে মাঝে অসফল ।

Conscious Mind : তুমি তো আমাকে বলতেই দিচ্ছনা !

Subconscious Mind : আচ্ছা, চালিয়ে যাও ।

Conscious Mind : তার যা ভাব, তাতে একমাসের বেশি কথা বলা আমার জন্য অসম্ভব ছিল । অনেকে চান্স নেবার চেষ্টা করেছে, পাত্তা পায়নি ।
এতো দিন পর ফেবুতে পেলাম, বন্ধুত্বের অনুরোধ পাঠালাম । ভেবেছিলাম অনুরোধ রাখবে না কিন্তু রাখল ।

Subconscious Mind : আর তুমি ভাবলে কেল্লাফতে । প্রেম হয়ে গেছে ।

Conscious Mind : এমন ভাবে বলছ কেন !! তার মতো সুন্দরী মেয়ে খুব কম চোখে পড়ে, তার ব্যক্তিত্বও ভাল । খারাপ কিছু তার নামে কখন শুনিনি ।
যা একটু বেশি ভাব, তাতো থাকবেই ।

Subconscious Mind : এটা তো ভালোলাগা, ভালবাসা না । তুমি কি শুরু করলে- ঘণ্টার পর ঘণ্টা চ্যাটিং, যত্ন নেবার চেষ্টা, ফেবুতে তার আসার জন্য অপেক্ষা, বিভিন্ন বাহানায় তার কাছে তার প্রিয় গান পৌঁছানো ........... ।
এসবের মধ্যে তোমার সেই পুরনো চিত্র আমি দেখতে পাচ্ছি ।

Conscious Mind : তুমি অফ যাও । আমি জানি সে আমার প্রেমে পড়বে না । কোন সম্ভাবনাই নেই ।

Subconscious Mind : সে জানি । তাই বেশি বাধা দিচ্ছি না । কিছু দিন পর তুমি যখন তোমার ভোতা মুখ নিয়ে আবার আমার সামনে দাঁড়াবে, তখন কথা হবে !!
বিদায় ।

Conscious Mind : বিদায় ।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×