নিস্তব্ধ বসন্তপুরের মানুষ নিস্তব্ধ সিরাজুল হকের পরিবার,এ জেন ছেলের মৃত্যু দেখার জন্য দুবাই থেকে আসলেন পুরো পরিবার। ২০১৩সালে নিঃসন্তান সিরাজুল হক রাকিব কে দৎতক নেয়, নেয়ার পরই তিনি স্বপরিবারে দুবাই চলে যান। গত ৭নবেম্বর রাকিব ও তার মা-বাবা দেশে আসেন।

এর মধ্য সাজানো সংসার যাকে নিয়ে সাজাবে তার মৃত্যু দেখে নিস্তব্ধ সিরাজুল হক যদিও এটি দুর্ঘটনা নাকি খুন তা নিয়ে চলছে নানা গুঞ্জন ময়নাতদন্তের পর এখনো জানা জায়নি,
ঘটনা
ফুলগাজীর বসন্তপুরে শনিবার সন্ধ্যায় মিরাজ হাসান রাকিব (৬) নামে শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে বসন্তুপুর স্কুল মাঠে খেলতে গিয়ে নিখোজ হয় রাকিব।
শুক্রবার সকাল ১০টার দিকে খেলা করতে পূর্ব বসন্তপুর স্কুল মাঠে যায় রাকিব।
অনেকক্ষনপর বাড়ি ফিরে না আসায় তার মা তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করে। শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয়রা বাড়ির পাশের খালে রাকিবের লাশ দেখতে পায়।
ফেনী আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে রাকিবের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমন রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী রকিবের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে প্রশাসনের দৃড় হস্তক্ষেপ কামনা করেন।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




