somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমার মত....

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(অনলাইনে কিছু নিজ বিষয়ক কিছু প্রশ্ন পেয়েছিলাম। নিজের উত্তরগুলো দিয়ে শেয়ার করছি…)

প্রিয় গন্ধ?
গোধূলীর একটা গন্ধ আছে না!আসলে বলে বোঝাতে পারবো না।

সারারাত কেঁদেছি কি না??
রাতে ঘুমায়াই কুল পাই না, আবার কান্নাকাটি!!

প্রিয় পিৎজা?
পিৎজা ভালো লাগে না।

প্রিয় ফুল?
কৃষ্ণচূড়া, কদম!

প্রিয় জীব?
মানুষ।

জুতো খুলবার সময় ফিতে খুলে ছাড়া হয়?
জুতার ফিতা বাধাই তো কষ্ট কর..

রোলার কোস্টার?
চড়িনি কখনো।

প্রিয় আইসক্রিম?
নাহ্!নাই।

কি রকম গান শুনতে ভালোবাসি?
গানের ব্যাপারে খুব বাছ বিচার আছে। শর্টকাটে তো অত বলা যায় না।

প্রিয় টিভি শো?
দেখা হয় না টেলিভিশন। এক সময় সিআইডি দেখতাম খুব।

ট্যাটু?
ও সব আমার শরীরে জায়গা পায় না।

চুলের রঙ?
অনেক ছোট বযস থেকেই পাক ধরেছে...

চোখের তারা?
কালো।
প্রিয় খাদ্য?
ডাল ভাত, আলু ভর্তা, চিংড়ি ভূনা।

প্রিয় বই?
হুমায়ুন আহমেদ স্যারের যে কোন!

চা না কফি?
অবশ্যই চা।

বিয়ার না ওয়াইন?
কোনটাই না।

প্রিয় ডাকনাম?
অলিভার কান! হাহাহা…
ডাক নামের অভাব নেই! যে যা ডাকে সবই ভাল লাগে।

প্রিয় ঋতু?
বর্ষা, বসন্ত.. দুটো দুরকম ভাবে!

বেড়াতে গেলে?
সমুদ্র...

স্কুলে ফিরে যাবে?
তার আগে যে ফিরিয়ে দিতে পারবে তার কাছে যাব! তার হাত পায়ে ধরতে…

শরীরে কোন সার্জারী?
নাহ্!

হাত পা ভেঙেছে?
দুই হাতের কব্জি মোট তিনবার। গোলকিপিং করতে গেলে মজা টের পাই!

কাউকে মারা যেতে দেখছি কি না?
হ্যা! আমার হাতের উপর মারা গিয়েছিল এক পথচারী। তখন বেশ ছোট আমি।

রক্তদান করেছি কি না?
সে সৌভাগ্য কখনো হবে না!

ঘোড়া দৌড়েছি?
চড়েছি, দৌড়াই নাই।

পোষা প্রাণী?
কুকুর বিড়াল চরম অসহ্য লাগে। পাখি পুষেছিলাম, একটা শালিক!

হাসপাতালের বিছানা?
বুঝতে শেখার পর সে দুর্ভাগ্য হয় নি, আলহামদুলিল্লাহ্! তবে একেবারে পিচ্চি বয়সে ওটাই আমার বাড়ি ছিল।

ভাড়াবিহীন ভ্রমণ?
এই কাজটা খুব ভাল পারি!

কাউকে চড় মেরেছি কি না?
হু! থাপ্রায়া বাপের নাম ভুলিয়ে দেওয়ার রেকর্ড আছে আমার! তবে দাঁত ফেলানো খুব শক্ত কাজ। চেষ্টা করছিলাম, পারি নাই।

রাস্তায় নেচেছি ?
অবশ্যই! ১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের পর!

রাস্তায় চুমু খাওয়া?
আস্তাগফিরুল্লাহ্! কি বলেন…

মেরে রক্তাক্ত করেছি কাউকে?
আবার জিগায়! নাক কান ফাটায় দেওয়া তো ডাল ভাত আমার কাছে!

চুরি করা?
চুরি বাটপারীর দিক থেকে বন্ধু মহলে খুব নামডাক আছে..

ভূত দেখেছি?
হুররর! ভুত টুত হয় নাকি আবার?

সমুদ্রপাড়ে পূর্ণিমা দেখা?
না, একবারে বউ নিয়ে দেখব বলে ভাবছি!

প্রোপোজ রিজেক্ট হয়েছে?
কোন মেয়ের সাহস হইছে এত্তবড় আমাকে রিজেক্ট করবে? অবশ্য আমিতো কাউকে প্রপোজ করিই নাই! প্রোপোজ পাইছি দুই চারটা! না করতে পারিনি। দয়ার শরীর তো!

বাড়ি থেকে পলায়ন?
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত! আমার দৌড় মামা বাড়ি বা বন্ধুর মেস পর্যন্ত!

বেলা করে না ভোরের দলে?
মন টা ভোরের দলেই। শরীরের টা সময়ের সাথে।

সপ্তাহের ভালো দিন?
দিন আসেই বা কেন!

সদাই হারাই?
নিজেকে .... অনেকটাই আত্মভোলা!

কাকে চ্যালেঞ্জ করবে?
সুযোগ হলে নিজেকে...

জীবনের অপূর্ণ আশা?
যা পেয়েছি আলহামদুল্লিাহ্!

ভালোবাসার মানুষ থাকুক.
ভালবাসায়...

জীবনের সঙ্গী কেমন হলে ভালো ?
যেমন সে থাকতে চায়…

ভালোবাসা?
কোন সঙ্গায় সঙ্গায়িত করতে পারব না।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×