সামু'র প্রাগৈতিহাসিক যুগে ঘুরতে যাওয়ার অনুভূতি..
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই ব্লগটি যখন লেখা হচ্ছে সেই মুহুর্তে ব্লগে উপস্থিত সবথেকে পুরানো ব্লগার
আজম, ওনার আর্কাইভ ধরে সব পুরানো ব্লগারদের প্রোফাইল ঘুরে ঘরে দেখছিলাম। আর তাদেরও আর্কাইভের সর্বপ্রথম পোস্ট অর্থাৎ যাদের প্রোফাইল দেখেছি সবারই ব্লগে প্রথম পোস্ট দেখে তাই ধরে ধরে সেই প্রাচীন আমলে গিয়েছিলাম। যেই সময়টাতে আমি একদম শিশু (ফোর ফাইভের বাচ্চা)। কমেন্টগুলো পড়ে সেই আমলের ব্লগের হালচাল জানা হল। তাদের অনেকেই এখন আর ব্লগে নেই হয়ত। প্রোফাইলগুলো অনাদর আর অযত্নে পড়ে আছে বছরের পর বছর, যুগও পার হয়েছে কোনটার। কিন্তু সেগুলো দেখলাম খুব যত্নসহকারে। পুরানো যে কোন জিনিসেই আমার খুব আকর্ষণ। তা সে যাই হোক। যে জিনিস যত পুরানো তার কদর আমার কাছে তত। সেই ভাললাগা থেকেই ঘুরে এলাম। যা যা ভাল লেগেছে যতদূর সম্ভব প্রায় (শ'দেড়েক) স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে এনেছি। কারণ এগুলো তো আর কখনো দেখতে যেতে পারব না। সেগুলো তো সব শেয়ার করা সম্ভব না। তবে সবথেকে যে মজার জিনিসটা আমি খুজে পেয়েছি তা না দেখিয়ে পারছি না।
স্ক্রিনশট দুটো ভাল করে লক্ষ করুন...

ব্লগার
জানিনা এর স্ট্যাটিসটিক্স।

এবং এই তার করা সেই একমাত্র মন্তব্য

। আর কিছু নাই। বিষয়টা মজার লাগল।
তো মোটামুটি এই ছিল পুরানোতে ঘুরতে যাওয়া প্রসঙ্গের সার-সংক্ষেপ। শুভরাত্রি!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪
গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪
রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত
রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:
شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ...
...বাকিটুকু পড়ুন
ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও...
...বাকিটুকু পড়ুন