হঠাৎ হঠাৎ বন্ধু-বান্ধবেরা লা-পাত্তা হয়ে যায়।
তখন খুব যে একা হয়ে যায়- এমন না
যতক্ষণ হাতের মুঠোয় জীবন্ত লেবিডো
যতক্ষণ বিছানার নিচে ইঁদুর যুগলের ভাইব্রেশন
ততক্ষণ ‘অমি কি ডরায় কভু বান্ধব-বিহনে?’
বন্ধুরা কোথায় যায় কিংবা যাচ্ছে
আমি যে সে ব্যাপারে পুরো ওয়াকিবহাল- তা কিন্তু না
তবে এটা অনুমিত যে, কেউ যায় পাহাড়ে পাছা ঘষতে
কেউ ডুবে ডুবে গতরে সাগরের নুন লাগায়
কেউ হাজার বছরের জমে ওঠা নুন ঝাড়তে
সুন্দরবনের নাম করে নিঃশব্দে যায় বানিয়াশান্তায়!
কেউ গন্ডির ভেতরেই থাকে-
প্রকাশ্য ক্যাম্পাসে দৃশ্যমান পাজেরোর পাঁজর কাঁপায়...
ওরা কাছে থাকলেও আমি যে খুব আসঙ্গলিপ্সু হয়ে পড়ি-
এমন নয়। ওরা ষাড়ের মত ঘাস-প্রান্তরে দৌড়োই, আমি দেখি
চালার নিচে গাভির মত দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ দেয়, আমি দেখি
দুধের নহরে ভেসে যায় সম্পর্কের ছোট ছোট কাগুজে নৌকো
আমি শুধু বলি, এসটিডি থেকে সাবধান!
গ্লোবাল ফান্ডের উদ্বেগকে আর বাড়িয়ো না বন্ধুগণ...
আসলে ওরা থাকলেই কি না থাকলেই কি?
প্রশ্ন যদি হয় আ-জন্ম নিঃসঙ্গতার ক্ষণিক অপনোদন,
তবে বীজমন্ত্র বলি, আত্মরতি শিখে নাও
দেখবে চাঁদের সাথেও ক্যামন ফড় ফড় করে সময় কেটে যাচ্ছে
আর চন্দ্রসঙ্গ হান্ড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


