বিবর্ণ স্বাধীনতা
(ডাঃ মোঃ শাহাদাত হোসেন)
আমি স্বাধীন, চলি বাঁধাহীন,
ধুসর রঙিন বিকৃত ধরণীতলে।
শুনে ধিক্কার, থাকি নির্বিকার,
থাকবনা আর আমার জননীকোলে।
উত্তাল প্রেস, রাজনৈতিক ক্লেশ,
দেশ ধ্বংসাবশেষ দেখেও দেখিনা আজ।
নারীরা লজ্জিত, ঈমান যে বর্জিত,
ঘুষে নিমজ্জিত সরকারি কাজ।
বাঁধ ভেঙেছিল ধৈর্যে, উঠেছিনু গর্জে,
দেশের কর্যে করেছিনু প্রতিবাদ।
আমি যে দাস, তাই সর্বনাশ,
হলো কারাবাস, কাঁদ বাঙ্গালী কাঁদ।
তাই পকেটবিহীন, হলদে রঙ্গিন
পাঞ্জাবি মলিন, আমি খালিপায়,
হেটে চলি দূর, দূর সমুদ্দুর,
খুশিতে ভরপুর নীল জ্যোৎস্নায়।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



