ইমরানকে ক্যাটরিনার থাপড় !!!!
১২ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি-দুটি নয়, ক্যাটরিনা কাইফ গুনে গুনে ১৬টি থাপড় মেরেছেন ইমরান খানের গালে। এটুকু শুনেই অবাক হবেন না যেন। ঘটনাটি ঘটেছে মেরে ব্রাদার কি দুলহান ছবির সেটে। রোমান্টিক কমেডি ধাঁচের ওই ছবির একটি দৃশ্যে ইমরান খানকে চড় মারার কথা ক্যাটরিনার। কিন্তু দৃশ্যটি পরিচালক আলী ও ক্যাটরিনা কারোরই মন মতো হচ্ছিল না। সে কারণেই এতগুলো থাপড় খেতে হলো বেচারা ইমরানকে। আগামী ৯ সেপ্টেম্বর নবাগত পরিচালক আলী আব্বাস জাফরের এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
ছবিতে অভিনয়ের আগ্রহই ছিল না ইমরানের। বছরখানেক আগে আদিত্য চোপড়া তাঁকে ডেকে পাকিস্তানি এ তরুণের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। আলী তখনই ছবিটি করার কথা বলেন। কিন্তু ছবির নাম মেরে ব্রাদার কি দুলহান অর্থাত্ ‘আমার ভাইয়ের বউ’ এবং গল্পটা শুনেই ভড়কে গিয়েছিলেন ইমরান। ওমুখো হওয়ার আগ্রহ দেখাননি আর। আলীর দেওয়া পাণ্ডুলিপিটা ঘরেই পড়েছিল অবহেলায়। একদিন ইমরানের মায়ের চোখে পড়ে সেটার ওপর। তিনি পড়লেন এবং ছেলেকে ডেকে পাণ্ডুলিপিটার প্রশংসা করলেন। ইমরান তখন নিজেও পড়লেন এবং আনন্দ-উচ্ছ্বাসমাখা গল্পটা তাঁরও মনে ধরল খুব।
মূল খবর এখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন