
আমার লিখা প্রথম কবিতা। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিজ্ঞ পাঠকগণ। আমি বয়সে অনেক ছোট।
অনড় সন্ধ্যায় তোমার অপেক্ষায়,
তুমি নাকি ব্যস্ত নানা রঙ তামাশায়।
ইচ্ছেরা আজ হয়েছে তোমার অবহেলার স্বীকার,
ভুল মানবীর প্রেমে আমি ভেঙে গেছি বারবার।
তোমার ভালবাসায় আমি হতে চেয়েছি নিখোঁজ,
সে ভালবাসার কারনেই বারবার দিয়েছো দোষ।
দিনের পর দিন তোমার অবহেলায়,
আমার ভালবাসা পাড়ি জমায় নিকোটিনের ধোঁয়াশায়।
কয়েকটি রাত নির্ঘুম চোখের জলে বালিশ ভেজা আসমান,
সে চোখের জলস্রোতে তোমার কিস্তি ভাসমান।
আমি চোখের পানি ঝরাতে ব্যস্ত,
তুমি তোমার লীলা খেলায় লালায়িত।
ক্ষুদ্র সময়ের জীবনে কতটা হবে তুমি নষ্ট,
ওহে ছলনার মানবী কতটা দেবে আমায় কষ্ট।
তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে একদিন,
এক মৌসুম পর্বে কেঁদেছিলো সে প্রতিদিন।
তুমি যখন ফিরিয়ে আনতে চাইবে আমায়,
তখন আমি অনেক যোজন দূরে যাব চলে
তোমার নীড়ে প্রস্থান হবেনা বলে।
একাকীত্বের স্বাদ আস্বাদন করবে তুমি এখন,
যেমন আমি করেছিলাম,তোমার ব্যাথায় তখন।
বিষাদময় হবে সময় ঘড়ির কাটার মতন,
হৃৎপিণ্ড জ্বলবে তোমার কাঠ পোড়ার মতন।
পূর্বে তোমার সেই বলা বাক্য আমায়,কেন করছো নিছক অভিনয়?
এখন আমি কি বলবো তোমায়?
আক্ষেপ করো নাকি অভিনয়?
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৯ রাত ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



