সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১১ বিকাল ৪:০৫
‘ক্ষ্যাত’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গ্রামের সহজ-সরল ছেলেটি রঙচটা শহরে এসে এখন ‘ক্ষ্যাত’। পরিবার-পরিজনদের কাছ থেকে শিখে আসা আচার-ব্যবহার এখন আনির মতো অর্থহীন। বোকামির সামিল। শহরে ‘আনস্মার্ট’ গ্রামের ছেলেদের ‘ক্ষ্যাত’ বলে। আর এখানে আনস্মার্ট হল ছেলেটির সরলতা, সত্যবাদিতা, নির্মোহ, অকৃত্রিমতাসহ গ্রাম্যতা। “সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা বলিবে না”, “অসৎ সঙ্গ ত্যাগ করো”, “ঈশ্বরকে বন্দনা করো”- ছোটবেলা পড়ে আসা আদর্শলিপির কথাগুলো আজ যেন মস্তবড় ভুল বলে মনে হয় ছেলেটির কাছে। প্রাণহীন এই শহরে বুক ভরে শ্বাস নেয়া যায় না বাতাসে বিষাক্ত গ্যাস আছে। হো হো করে হাসা যায় না, বাঁধা আছে। রাস্তায় কেউ দুর্ঘটনার শিকার হলে তাকে বাঁচানো যায় না পুলিশি ঝামেলা আছে। খুন করতে দেখলে বলা যায় না খুন হওয়ার সম্ভবনা আছে। প্রকৃত ভালোবাসার স্থান দখল করে নিয়েছে কৃত্রিম ভালোবাসায়। সততার জায়গা দখল করে নিয়েছে শঠতা। স্বার্থ উদ্ধারের হাতিয়ার হয়ে উঠছে তেল। যে তেলে ভাজা হচ্ছে সেও বুঝতে পারছে; যে ভাজছে সেতো বুঝে শুনেই ভাজছে। কিন্তু তারপরও তেল না হলে জীবন যেন সুপারগ্লুর মতো আটকে যায়। এখানে চকচকে পোশাকের দাম বেশি। ভেজাল মানুষের কদর বেশি। ‘ক্ষ্যাত’-এর কোনো দাম নেই।
৯টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।