somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদকের কালো অন্ধকার

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডান হাত বাড়ালেই ইয়াবা, বাম হাত বাড়ালেই ফেনসিডিল। এর পর আছে গাঁজা, দেশি-বিদেশি মদ। ক’দিন আগে একটি দৈনিকে জুতা-স্যান্ডেলের আঠা থেকে নেশা করার খবরও প্রকাশিত হয়েছে। তাও আবার আট-দশ বছরের দুই ছেলেকে নিয়ে। এমন কোনো দিন নেই যেদিন কোনো দৈনিকে মাদক নিয়ে কোনো লেখা থাকে না।
রাস্তার মোড়ে মোড়ে, মহল্লার আনাচে-কানাচে রীতিমতো টাকা হলে সবই মেলে। যেমন টাকা দিয়ে প্রশাসনের মুখ বন্ধ করে রাখে রাতারাতি বড়লোক হওয়ার আশায় এক শ্রেণীর ব্যবসায়ীরা। প্রশাসন দেখেও না দেখার ভান করে। ঠোঁট টিপে হাসে। তার মানে তোরাও চালিয়ে যা আমাদেরও চালা।
মাদকের এই সহজলভ্যতা প্রত্যেক বিবেকবান মানুষকেই ভাবিয়ে তোলে। উঠতি বয়সের ছেলেমেয়েরাসহ সব বয়সের মানুষই মাদকের নেশায় বুদ হয়ে যাচ্ছে। বুদ হলে তো কথাই ছিল না। এরাই রাস্তায় ছিনতাই করছে, পকেট মারছে, সেই সাথে পেটে মারছে চাকু। সমাজের অসামাজিক অধিকাংশ কাজই এরা করছে। এরাই ঘরে এসে বউ পেটাচ্ছে। তাও আবার রাতভর গাছের সাথে বেঁধে। এমনই একটি ঘটনা ঘটেছে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। আর ঘটনার নায়ক হলেন সামছুর হক সেলিম। তিনি শক্ত সমর্থ এক যুবক। রাতে নেশা করে বাড়িতে এসে বউ পারুলকে পেয়ারা গাছে সাথে বেঁধে নির্যাতন করেছেন। পারুলের চিৎকার গ্রামবাসীর ঘুম ভাঙলেও তারা সাহস পাইনি নেশাগ্রস্ত সেলিমের কাছ থেকে তাকে উদ্ধার করতে। তাকিয়ে তাকিয়ে দেখেছে তারা। আর মেয়েটি রাতভর নির্যাতনের শিকার হয়েছে। সকালে গ্রামবাসী পারুলকে উদ্ধার করে সেলিমের বিচার চেয়েছে। কিন্তু গ্রামবাসী বিচার চাইলেইতো আর বিচার হবে না। এখানেও আছে আইনী জটিলতা। অভিযোগকারী যদি অভিযোগ না করে তাহলে সেলিম থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে। আমার বিশ্বাস পারুল সেলিমের বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। কারণ সে সেলিমের ঘর করতে চায়। এমন সেলিম-পারুলের মত অনেক সংসারে অশান্তির কালো ছায়া গ্রাস করেছে শুধু মাদকতার কারণে।
কোনো পরিবারের সন্তান যদি নেশাগ্রস্ত হয় তাহলে সে পরিবারের যে কত অশান্তি বিরাজ করে তা শুধু ওই পরিবারই জানে। স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় কাচের মত যা আর কখনো জোড়া লাগার মত সম্ভাবনা থাকে না। মাদকের কাছে এই যে পরিবারের অসহায়ত্ব এটা কারোরই কাম্য হতে পারে না।
নেশার ফলে স্নায়ুতন্ত্রগুলো বোথা হয়ে যায়। ফলে যেকোনো অসামাজি কাজকর্ম মানুষ অবলীলায় করতে পারে। গবেষণার এক জরিপ থেকে জানা যায় দেশের প্রায় ১৫ কোটি জনবসতিপূর্ণ বাংলাদেশে কম করে হলেও ১৫ লাখ মানুষ বর্তমানে মাদকাসক্ত, যার অর্ধেকের বেশি একাধিক মাদকদ্রব্য ব্যবহার করে, এদের মধ্যে ৬১ শতাংশ গাঁজা, ২৮ শতাংশ ফেনসিডিল, হেরোইন, পেথিডিন ব্যবহার করে। আর শহরের মানুষের মধ্যে ফেনসিডিল, হেরোইন, পেথিডিনের এবং গ্রামের মানুষের মধ্যে গাঁজা, ভাং, চরশ, বাংলা মদ ইত্যাদির প্রকোপ বেশি।
ঠেকাতে হবে মাদকের আগ্রাসন। আর এ উদ্যোগ আমি আপনি নিলেই হবে না। নিতে হবে সবাইকে। সরকারকে এগিয়ে আসতে হবে। প্রাশাসনকে হতে হবে তৎপর। আগামী দিনের কর্ণধার যদি অসুস্থতা নিয়ে বেড়ে ওঠে তাহলে দেশ ও জাতি তার কাছ থেকে কিছুই আশা করা যায় না।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×