ধরনীর বুকে এই দুখীরে কে নিতে চাও
ভালবাসলে কাছে আসলে পেয়ে যাবে ফাও।
মানবের মাঝে আর দশে নয় সেই এমন
অন্তর বাহির নির্বাণময় দেখিলে ধরে নয়ন।
এলোমেলো চুখ খোচা খোচা দাড়ি তার
এই দেখো ভাবুকমনে, এই হাসে বারবার।
দৃষ্টি দিলে মন চাই রাত্রি জেগে পত্র লিখি
দেখলে মনে চাই অবাক চোখে চেয়ে থাকি।
নাইরে তার মুখের ভাষার সহজ প্রাপ্তি
নিরব ভাষায় বলে কথা কাব্যে চলে অসমাপ্তি।
নৃত্যে গানে অভিনয় ঢংয়ে সেযে অসাধারণ
এমন পুরুষ মিঠি হাসিতে কেড়ে নেয় মন।
বলে সে- মানুষে আমি একজন একটাই মন
কতজন আমারে নেবে কতজনে প্রেম রাখো গোপন।
আমি চাই খাটি প্রেম চাই একটি ভালবাসা
যেখানে রবেনা ভয়, পিছুটান রবেনা কোন ফাসা।
স্বপ্ন আমার বিলাসিতা, স্বপ্ন বড় হওয়ার তরে
রুপ নয় গুনে শ্রেষ্ট সাধারন বৌ আনবো ঘরে।
কবি আর কবিতা মিলে অমর হবো দুজনে
কে হবে আপন এসো হে তমা এসো সংগোপনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




