বিচিত্র পৃথিবীতে বহু প্রেমে
হাবুডুবু খাচ্ছি আমরা।
ফরমালিন প্রেম দেখি, পঁচেনা,
গন্ধ হয় না আবার দীর্ঘদিন
টিকে থাকে না।
বিজ্ঞানীরা যদি মানুষের
মন নিয়ে গবেষণা করতে
পারতো? মনের কি রং
তার সুবাস আর আকৃতি
কেমন? মন কত সময়
পরপর নিজেকে বদলাতে পারেে
ইত্যাদি যদি পরিমাপের মেশিন
থাকতো তাহলে হয়তো আমরা
ফরমালিন মুক্ত প্রেম পেতাম।
কিন্তু সেটা সম্ভব নয় মানবসভ্যতায়।
দ্রব্যে ফরমালিন, মাছে ফরমালিন,
প্রেমে ফরমালিন, ভালবাসায় ফরমালিন
আমরা কিছু কিছু মানুষ খাঁটি ফরমালিন।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




