আমি মনে প্রাণে বিশ্বাস করি, একজন সত্যিকার ভালো মানুষ, সে সবসময়ই ভালো ... যতই দুর্বলতম মূহুর্ত আসুক কিংবা যতই লোভনীয় সুযোগ আসুক ... বিবেক শেষ মুহুর্তে এসে তার হাত চেপে ধরেই!!
প্রেমের ছলনায় ফেলে কোন মেয়ের সর্বনাশ করা তো দুরের কথা ... নিজের প্রেমিকাও যদি বলে "বাসায় কেউ নাই তুমি চলে আসো" ... সে তখন নিজেকে শাসায়, তার মনের ভেতর বাবা-মায়ের মুখটা ভেসে উঠে ... কি অসম্ভব বিশ্বাসই না করেন তারা তাকে ... নিজেকে সামলিয়ে "বিয়ের আগে এসব হবে না"- সাফ জানিয়ে দেয় সে!!
কি? অবাস্তব মনে হচ্ছে? এরকম কোন ছেলের অস্তিত্ব নাই? নাকি বলবেন ছেলেটা কাপুরুষ ... আবাল একটা?
যা খুশি ভাবতে পারেন ... বাট দা ট্রুথ ইজ, একটা মেয়ে কোন ছেলের সাথে রিলেশন ব্রেকাপের অনেক দিন পরও তার খোঁজ খবর নিয়মিত তখনই নেয়, যখন সে ভেতর থেকে জানে, ছেলেটার মনে কোন নোংরামি ছিলনা ... হয়তো কোন কারণে তারা আর কমিটমেন্টে নাই, কিন্তু ভালোবাসাটাতো মরে যায় নাই ... ভালো একটা মানুষ মনের ভেতর দাগ কাটেই, তাকে ভোলা যায় না!!
আর একটা মেয়ে অপরিচিত একটা ছেলের সাথে পরিচয়ের পর থেকে খুব সামান্য হলেও অবচেতন মনেই দুশ্চিন্তায় ভুগে ... এই মনে হয় ছেলেটা উল্টা পাল্টা দিকে কথা নিয়ে যাবে বা একটু লুলামি করে ফেলবে ... কিন্তু দিনের পর দিন যদি একটা ছেলে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলে ও বন্ধুসুলভ আচরণ করতে থাকে ... খুব ভালো সম্ভাবনা আছে একদিন না একদিন মেয়েটা ছটফট করতে করতে বলে বসবে "তুই এত ভালো কেনোরে? প্লিজ আমাকে ছেড়ে যাসনে কোথাও!!
যারা ভাবেন যাস্ট পোস্টের লাইক দেখে বা পকেটের টাকা দেখে মেয়েরা ভালোবাসে তাদের জন্য সমবেদনা ... লেখা পড়ে, স্মার্টনেস কিংবা চেহারা দেখে হয়তো কেউ বড়জোর ক্রাশ খেতে পারে!!
কারো মনের ভেতর পাকাপাকি জায়গা করে নেয়ার জন্য তাই আপনাকে সবার প্রথম ভালো একজন মানুষ হতেই হবে,
আপনার খ্যাতি, আপনার চেহারা বা টাকার কথা চিন্তা করে তো কেউ আপনাকে ভেবে ভেবে ভালোবেসে চোখের পানিতে রাত গুলো ভেজাবে না, তাই না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

